২৪ ঘণ্টা অণলাইন : দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবোরকোন্ডা ও রাশমিকা মান্দানা কি তবে সত্যিই ছাদনাতলায় বসছেন? দীর্ঘদিনের লুকোচুরি আর গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার তাদের বিয়ের সানাই বাজার সুর শোনা যাচ্ছে। বলিপাড়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই চর্চিত যুগল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন বিজয় ও রাশমিকা। রাজকীয় আভিজাত্যে মোড়ানো রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদে বসবে তাদের বিয়ের আসর। পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এরপর হায়দরাবাদে ফিরে চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন এই নবদম্পতি। গোপন প্রেম ও আংটির রহস্য বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। একাধিকবার তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবির ব্যাকগ্রাউন্ড বা লোকেশন দেখে নেটিজেনরা বারবার তাদের প্রেমের প্রমাণ খুঁজে পেয়েছেন। সম্প্রতি উভয়ের অনামিকায় দামী আংটি দেখে অনুরাগীদের মনে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। যদিও বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ কুলুপ এঁটে রেখেছেন এই দুই তারকা। উল্লেখ্য, ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরেছিলেন রাশমিকা। কিন্তু এক বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়। ইন্ডাস্ট্রির অনেকের মতে, অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কারণেই বিজয়-রাশমিকা নিজেদের বর্তমান সম্পর্ক নিয়ে জনসম্মুখে অতটা সরব হতে চাইছেন না।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।