২৪ ঘণ্টা অনলাইন :পূর্ব আফ্রিকার ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলের দেশ সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো ধরনের উপস্থিতি লক্ষ্য করলেই তাতে হামলা করবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হুথি গোষ্ঠীর শীর্ষ নেতাা আবদুলমালিক আল হুথি। সোমালিয়ার পূর্বাঞ্চলে এবং এডেন উপসাগরের দক্ষিণে অবস্থিত ১ লাখ ৭৬ হাজার ১২০ বর্গকিলোমিটার আয়তনের ভূখণ্ড সোমালিল্যান্ড। দীর্ঘ কয়েক দশকব্যাপী গৃহযুদ্ধের পর ১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
তবে স্বাধীনতা ঘোষণার তিন দশক অতিক্রান্ত হওয়ার পরও কোনো দেশের স্বীকৃতি দেয়নি এবং জাতিসংঘের সদস্যপদ পায়নি সোমালিল্যান্ড। ইসরায়েলই প্রথম স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে সোমালিল্যান্ডকে। গত ২৬ ডিসেম্বর শুক্রবার ইসরায়েলের কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে সোমালিল্যান্ড।অবশ্য সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ায় বিশ্বজুড়ে সামলোচনা চলছে ইসরায়েলের। মিসর, তুরস্ক, ইরান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল, ওআইসি, আরব লীগ এবং ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে সোমালিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে। এমনকি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকেও এক যুক্তরাষ্ট্র ছাড়া পরিষদের অন্য সব সদস্যরাষ্ট্র ইসরায়েলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
সোমালিয়া ও ইয়েমেন— উভয়েই এডেন সাগরের উপকূলে অবস্থিত। সোমবার ২৯ ডিসেম্বর বিবৃতিতে আবদুলমালিক আল হুথি বলেন, “ইসরায়েলের এ আগ্রাসী পদক্ষেপ সোমালিয়া এবং ইয়েমেন— উভয়ের জন্যই হুমকিস্বরূপ। তাই হুথি গোষ্ঠী সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো ধরনের উপস্থিতিকে লক্ষ্যবস্তু করা হবে।” প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপক্যতায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরায়েলি কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলো লক্ষ্য করে নিয়মিত রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। তবে ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতির পর থেকে হামলা বন্ধ রেখেছে হুথি।
সূত্র : আরটি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।