শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছর পর টাইটানিক নায়িকা জানালেন, মেয়েদের প্রতিও টান ছিল তার!

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিশ্বজুড়ে ‘টাইটানিক’-এর রোজ হিসেবেই বেশি পরিচিত হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। কিন্তু এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল পিটার জ্যাকসনের ১৯৯৪ সালের থ্রিলার ধর্মী সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে। সিনেমাটিতে দুই কিশোরীর আসক্তিমূলক সম্পর্ক নিয়ে নির্মিত; যেখানে জুলিয়েট নামে এক কিশোরীর চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট। 

৩০ বছর আগের সেই সিনেমার চরিত্রে অভিনয়ের অনুভূতি কেমন ছিল, এমন প্রশ্নের মুখে পড়েন ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেত্রী। কিন্তু জবাবে যা জানালেন, তা শুনলে অনেকে চমকে যেতে পারেন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে অভিনেত্রী খোলাখুলি বলেই ফেললেন, নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতাই তাকে এই চরিত্রে ঢোকাতে সহজ করেছে। কেট উইন্সলেট বলেন, আমি এমন কিছু আপনাদের জানাতে চলেছি, যা আপনারা কেউ জানেন না। কৈশোরে আমার প্রথম এমন কামনা সৃষ্টি হয়েছিল মেয়েদের থেকেই। আমি কিছু মেয়েকে চুমুও দিয়েছি; ছেলেদেরকেও দিয়েছি। তবে কোনো দিকেই সেটি আমাকে বিকশিত করেনি।

অভিনেত্রী আরও যোগ করেন, জীবনের ওই পর্যায়ে আমার মাঝে প্রচণ্ড কৌতূহল কাজ করত। সিনেমার ওই দুই নারীর মধ্যে যে ধরনের তীব্র মানসিক সংযোগ ছিল, তা আমি ভেতর থেকে উপলব্ধি করতে পেরেছিলাম। সে সময়টাতে আমি ওই জগতের মোহে পড়ে গিয়েছিলাম, যা আমাদের উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল। অভিনেত্রী মনে করেন, কৈশোরের সেই ‘অরক্ষিত’ এবং ‘সংবেদনশীল’ মানসিক অবস্থায় মানুষের সাথে যে গভীর সম্পর্ক তৈরি হয়, তা তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছিলেন। আর সেই উপলব্ধিই তাকে পর্দায় ‘জুলিয়েট’ চরিত্রটিকে জীবন্ত করে তুলতে সাহায্য করেছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।