শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে’

প্রকাশিত - ২৯ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শীতের হিমেল হাওয়ায় যখন কাঁপছে ঢাকা, ঠিক তখনই স্মৃতিপটে অন্য এক শীতের আমেজ খুঁজে পেলেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। যান্ত্রিক শহরের এই হালকা শীতে তার মনে পড়ছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের অলবানিতে কাটানো সেই বরফশীতল দিনগুলোর কথা। বিশেষ করে জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতাটি যেন তার কাছে আজও কোনো এক সাদা জাদুর মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অলবানিতে কাটানো সময়ের কিছু ছবি শেয়ার করেছেন সাফা। 

ছবির ক্যাপশনে তিনি তুলে ধরেছেন তার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। সাফা লেখেন, ‘ঢাকার আজকের এই শীত আমাকে অলবানিতে কাটানো সময় এবং আমার প্রথম তুষারপাতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে।’  তার কথায়, ‘হাড়কাঁপানো শীত থাকলেও চারপাশটা দেখতে ঠিক স্বচ্ছ সাদা জাদুর মতো ছিল। ২০২৫ সালের সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে। আর আমি আশা করি আবারও কোনো একদিন সেই অভিজ্ঞতা নিতে অলবানিতে ফিরে যাব।’ শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তুষারাবৃত প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল সাফা যেন প্রকৃতির এই অনন্য রূপকে প্রাণভরে উপভোগ করছেন। ভক্ত-অনুরাগীরাও তার এই স্নিগ্ধ রূপ আর স্মৃতিকাতর পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা প্রকাশ করেছেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।