২৪ ঘণ্টা অনলাইন : স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ানকে ঘিরে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে চীন। আজ সোমবার থেকে শুরু হয়েছে সেই মহড়া। তাইওয়ান প্রণালীর জলসীমা ও আকাশপথে পরিচালনা করা হবে এই মহড়া। দ্বীপটিকে ঘিরে মোট ৫টি ‘মেরিটাইম অ্যান্ড এয়ারস্পেস জোন’ আছে চীনা সেনাবাহিনীর। প্রতিটি জোন সক্রিয়ভাবে এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার আয়োজক চীনের সেনবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড। মহড়া উপলক্ষে ইতোমধ্যে তাইওয়ানের চারপাশে ব্যাপক আকারে নিয়মিত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ইউনিটের সেনাসদস্যদের সমাবেশ ঘটিয়েছে পূর্বাঞ্চলীয় কমান্ড।মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাস্টিস মিশন-২০২৫’। চীনের সামরিক বাহিনীর বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অস্ত্র ক্রয় চুক্তি করেছে তাইওয়ান, সেটির প্রতিক্রিয়ায় তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী সরকার ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে ‘ভয় দেখাতে’ এই মহড়ার আয়োজন করেছে চীন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি সমরাস্ত্র ক্রয়চুক্তি করেছে তাইওয়ান। এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১ হাজার ১১০ কোটি ডলারের সমরাস্ত্র কিনবে এই দ্বীপভূখণ্ড। এসব সমরাস্ত্রের মধ্যে আছে হিমার্স রকেট সিস্টেম, ট্যাংক ও সাঁজোয়া যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, লয়টারিং ড্রোন হাউইৎজার কামান এবং সামরিক সফটওয়্যার। প্রসঙ্গত এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে যত অস্ত্র-ক্রয় চুক্তি করেছে তাইওয়ান, সেসবের মধ্যে অর্থের অঙ্কে এটি সবচেয়ে বড় চুক্তি। যেহেতু তাইওয়ানের মধ্যে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রবণতা এখনও ভালোভাবেই বিদ্যমা, তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্রক্রয় চুক্তিটি গুরুত্ব দিয়ে নিয়েছে চীন। চীনের পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র জেনারেল শি ই সিএনএনকে বলেছেন, “তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী সরকার ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে কড়া সতর্কবার্তা দিতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যেকে সংকটে ফেলতে পারে— এমন কোনো কিছু আমরা সহ্য করব না।” এদিকে তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র কারেন কুও বলেছেন, “এই সামরিক মহড়া আয়োজনের মাধ্যমে ইন্দো-প্রশান্ত অঞ্চলে তাইওয়ানের নিরাপত্তা ও স্থিতিশীলতা সংক্রান্ত স্ট্যাটাস কিউকে অবমূল্যায়ন করেছে চীন, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতিও চ্যালেঞ্জ জানিয়েছে।”
সূত্র : সিএনএন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।