শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমন কিছু উপলব্ধি করেছি যা আমার ব্যক্তিত্ব বদলে দিয়েছে’

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ০৪:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। ক্যারিয়ারে অসংখ্য নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে একটি নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা তার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। সম্প্রতি আরটিভির এক আড্ডায় সেই ভয়ংকর ও রোমহর্ষক স্মৃতির কথা শেয়ার করেছেন এই অভিনেতা। তৌসিফ জানান, একটি নাটকের শুটিংয়ের প্রয়োজনে তাকে কবরে শুয়ে থাকতে হয়েছিল। দৃশ্যটি ছিল তার লাশের। দাফনের প্রস্তুতির মতো করেই তাকে কবরে শোয়ানো হয়। কিন্তু মাটির পরিবর্তে তার শরীরের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল ৫ থেকে ৬টি সাপ।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তৌসিফ বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি সাপকে প্রচণ্ড ভয় পাই। কবরে শুয়ে থাকার সেই অভিজ্ঞতা আমাকে মানুষ হিসেবে অনেক বদলে দিয়েছে। মানুষ কেন পৃথিবীতে এসেছে এবং কী নিয়ে যাবে এই বোধটা আমার মাঝে ৫-১০ বছর পর আসার কথা ছিল।’ ‘কিন্তু ওই একটি ঘটনাই আমাকে অনেক আগে ভাবিয়ে তুলেছে। এই সাহসের বিনিময়ে আমি এমন কিছু উপলব্ধি করেছি যা আমার ব্যক্তিত্ব বদলে দিয়েছে।’ আলাপচারিতায় তৌসিফ তার ভক্তদের পাগলামি নিয়েও কথা বলেন। তার কথায়, আদি নামে তার এক ভক্ত রয়েছেন যিনি ইতালিতে থাকেন। সেই ভক্ত শুধুমাত্র তৌসিফের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে ছুটে আসেন। এমনকি তৌসিফের জন্মদিনে ইতালিতে বিশাল কেক কেটে উদযাপন করেন সেই ভক্ত ও তার বিদেশি বন্ধুরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।