শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীর চরিত্রে সাফল্য পাচ্ছেন সিডনি সুইনি

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ১১:৫১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি ২০১৮ সালে টেলিভিশন ধারাবাহিক এভরিথিং সাকস, দ্য হ্যান্ডমেইডস টেইল ও শার্প অবজেক্টসে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কোয়েন্টিন টারান্টিনোর সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ সিডনি অভিনয় করেছিলেন। এরপর এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন দ্য হোয়াইট লোটাস (২০২১) নামক এইচবিওর ধারাবাহিকে অভিনয়ের জন্য। তবে এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে খ্যাতি পাওয়া ২৮ বছর বয়সি অভিনেত্রীকে আর পেছন ফেরাতে হয়নি। যদিও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে বিতর্ক তার পেছন ছাড়েনি।

প্রায় এক যুগের ক্যারিয়ার হলেও সিডনি সুইনি আলোচনায় এসেছেন বছর পাঁচেক হলো। এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ তার ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। একই প্ল্যাটফর্মের আরেক সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ তার পরিচিতি আরো বাড়িয়ে দেয়।তবে সিরিজে অভিনীত চরিত্র, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি, বিভিন্ন সাক্ষাৎকারে করা মন্তব্য নিয়ে বরাবরই সমালোচনা ও বিদ্রূপের শিকার হন ২৮ বছর বয়সি অভিনেত্রী।

শুরুতেই অনেকের ধারণা ছিল, সিডনি কেবল গ্ল্যামারাস ও আবেদনময়ী চরিত্রেই ভালো করতে পারেন। তবে গত মে মাসে মুক্তি পাওয়া সিনেমা ‘রিয়েলিটি’তে তাকে দেখা গেছে একেবারেই গ্ল্যামারহীন চরিত্রে, যা তার খ্যাতি আরো বাড়িয়ে দিয়েছে। তবে খ্যাতি নিয়ে ভাবেন না সিডনি।নিজেকে এখনো বড় অভিনেত্রী মনে করেন না তিনি।

সিডনি বলেন, এটা দারুণ এক অভিজ্ঞতা। এ সিনেমার প্রস্তাব পাওয়ার পর তর সইছিল না। শুটিংয়ের অভিজ্ঞতাও দারুণ। সব মিলিয়ে এটা ছিল উপভোগ্য এক যাত্রা।মুক্তির পর অনেক দর্শক এর সিক্যুয়াল চাইছেন। অভিনেত্রী বলেন, এখনই আমাদের পরিকল্পনা নেই, তবে হতেও পারে।

সিডনি সুইনির একটা সময় খুব খারাপ গেছে। এমন সময় গেছে যখন সিডনি সুইনি সপ্তাহে ৫ থেকে ১০টি অডিশন দিতেন। একটা থেকেও ডাক পেতেন না তিনি। তবে আপনার যদি বিকল্প পরিকল্পনা তৈরি থাকে, ব্যর্থতায় ভয় পাবেন না। তাই হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেছেন বলে জানান অভিনেত্রী।

২০২৪ সালের মার্চে পরিচালক ডেভিড মিচোড বক্সিং কিংবদন্তি ক্রিস্টি মার্টিন চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছিলেন। সেই চরিত্রটি ছিল বেশ কঠিন—রিংয়ে লড়াই করতে হবে এবং স্বামী ট্রেইনার জেমস মার্টিনের হাতে অত্যাচার সহ্য করতে হবে। এই চরিত্রের জন্য প্রাথমিক তালিকায় সিডনি সুইনি ছিলেন না।

ডেভিড বলেন, সিডনি সম্পর্কে মানুষের আগেই একটি ধারণা তৈরি হয়ে গিয়েছিল, তিনি আবেদনময়ী চরিত্রেই ভালো মানান। তবে ‘রিয়েলিটি’ দেখে অভিনেত্রী সিডনিকে আবিষ্কার করেন নির্মাতা। এরপর সিডনিকেই চরিত্রটির জন্য নির্বাচন করেন তিনি। সিডনি নিজের কৈশোরে মিক্স মার্শাল আর্ট শিখেছেন, এটাও চরিত্রটির জন্য তাকে উপযুক্ত করে তোলে।এ প্রসঙ্গে সিডনি সুইনি বলেন, ক্রিস্টি মার্টিনের রিং তার মুক্তির জায়গা। ‘রিংয়ের ভেতরে আপনি যেন একটা বন্দি প্রাণী, কিন্তু সেটি তার জন্য সবচেয়ে স্বাধীনতার জায়গা।

অভিনেত্রী ক্রিস্টি মার্টিন চরিত্রের জন্য ৩০ পাউন্ড ওজন বাড়িয়েছেন। এই সময়ে তাকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক না ভেবে বরং চরিত্রের প্রস্তুতিতে মন দেন তিনি। অভিনেত্রী বলেন, আমি এমন চরিত্র বেছে নিই, যা সাধারণত দর্শকদের কাছে প্রিয় নয় এবং আমি চাই দর্শক সেই চরিত্রের জন্য সহানুভূতি অনুভব করুক। 

সিডনির অভিনয় কখনো সহজ ছিল না। শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়াও চরিত্রের আবেগ, ভয় ও শক্তি ফুটিয়ে তোলার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন। সিডনি জানান, মানুষ প্রায়ই তার চরিত্রকে তাঁর সঙ্গে মিশিয়ে ফেলতে চায়। কেউ তাকে ‘সেক্স সিম্বল’ আখ্যা দেয়, আবার কেউবা তার চরিত্রের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আলোচনা করে। কিন্তু তিনি নিজের দিক থেকে স্পষ্ট বলে জানিয়েছেন।

‘ক্রিস্টি’ নিয়ে বড় আশা ছিল সিডনির, কিন্তু পরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। সিডনির ক্যারিয়ার তো বটেই, চলতি বছরের অন্যতম ফ্লপ সিনেমা এটি। ১৫ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি গত ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর আয় করে মাত্র ২ মিলিয়ন। সমালোচকদের কাছেও খুব একটা পাত্তা পায়নি। সিনেমার ব্যর্থতার পর এক দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্ট দেন সিডনি। সেখানে অভিনেত্রী লিখেছিলেন—আমরা সবসময় বক্স অফিসের আয়ের জন্য শিল্প করি না, প্রভাবের জন্যও করি।

 ‘ক্রিস্টি’ সিনেমার ব্যর্থতার আলোচনার মধ্যেই ১৯ ডিসেম্বর এসেছে সিডনি অভনীত নতুন সিনেমা ‘দ্য হাউসমেইড’। পল ফেগ পরিচালিত ইরোটিক সাইকোলজিক্যাল থ্রিলারটিতে সিডনি ছাড়াও আছেন আমান্ডা সেফ্রিড। এ সিনেমায় এমন এক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন সিডনি, তার একটি ‘গোপন অতীত’ আছে। ৩৫ মিলিয়ন ডলারের বাজেটের সিনেমাটি বক্স অফিসে ভালো শুরু করেছে। এর মধ্যেই আয় করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।