শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কতটুকু জাম্বুরা খেলে ভিটামিন সির চাহিদা পূরণ হবে?

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ১১:৪৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাজারে বেশ কমদামেই মিলছে খেতে সুস্বাদু জাম্বুরা ফল। জাম্বুরায় কেবল ভিটামিন সি নয়, আছে ভিটামিন বি১, ভিটামিন বি২ ও ফোলেট। গড়পড়তা একটা জাম্বুরা খোসা ছাড়ানোর পর সেটির ওজন দাঁড়ায় ৫০০ বা ৬০০ গ্রামের মতো।

পুষ্টিবিদরা বলছেন, এই পরিমাণ জাম্বুরায় যতটা ভিটামিন সি আছে, তা একজন প্রাপ্তবয়স্ক মানুষের রোজকার চাহিদার ৪০০ শতাংশের বেশি। এই পরিমাণ জাম্বুরায় অন্য যেসব পুষ্টি উপাদান আছে, সেসব থেকেও শরীরের নানা পুষ্টি উপাদানের চাহিদার অনেকটাই মিটবে।

তাই মোটামুটিভাবে একটা জাম্বুরার চার ভাগের এক ভাগ খেলেই একজন প্রাপ্তবয়স্কের রোজকার চাহিদামাফিক ভিটামিন সি পূরণ হবে। তবে এর চেয়ে বেশি পরিমাণ জাম্বুরা খেলে তা কিন্তু দেহে জমা থাকবে না। ফলে এক দিন বেশি পরিমাণ জাম্বুরা খেয়ে কয়েক দিনের চাহিদা মিটিয়ে নেওয়া যাবে, তেমনটা ভাবার সুযোগ নেই। তবে কিছুটা বেশি খেয়ে ফেললেও তেমন কোনো অসুবিধা নেই। পানিতে দ্রবীভূত হয়ে যায় বলে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাবে বাড়তি ভিটামিন সি।

আমাদের রোগ প্রতিরোধক্ষমতা ঠিক রাখার জন্য ভিটামিন সি আবশ্যক, যা পর্যাপ্ত পরিমাণে পাবেন জাম্বুরায়। ত্বকের স্বাভাবিক টান টান ভাব ধরে রাখতে কোলাজেন প্রোটিন তৈরি হওয়া চাই ঠিকঠাক। এই কোলাজেন তৈরির জন্যও প্রয়োজন ভিটামিন সি। দেহকে ভেতর থেকেও তরুণ রাখে এই ভিটামিন। আমাদের অন্ত্রে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে, তাদের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে জাম্বুরার আঁশ।

জাম্বুরার আঁশ রক্তের খারাপ চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য এড়াতে খাদ্যতালিকায় রাখা চাই পর্যাপ্ত আঁশ। ভিটামিন বি১, ভিটামিন বি২, ফোলেট, কপার, পটাশিয়ামসহ অন্যান্য পুষ্টি উপাদান আমাদের সার্বিক সুস্থতার জন্য প্রয়োজন।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে জাম্বুরার মতো ফল। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্যও জাম্বুরা দারুণ। তবে পটাশিয়াম বেশি থাকায় দীর্ঘমেয়াদি কিডনির রোগে আক্রান্ত ব্যক্তির জন্য জাম্বুরা ভালো নয়।

জাম্বুরার আঁশ খারাপ চর্বির মাত্রা কম রাখতে সাহায্য করে। তবে যাদের রক্তে খারাপ চর্বি নিয়ন্ত্রণের জন্য কোনো ওষুধ সেবন করতে হয়, তাদের জন্য এটিকে সেই ওষুধের বিকল্প ধরে নেওয়ার সুযোগ নেই। বরং কিছু ক্ষেত্রে এ ধরনের ওষুধের সঙ্গে জাম্বুরা খাওয়া অনিরাপদ হতে পারে। তাই চর্বি কমানোর ওষুধ সেবন করলে এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখুন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।