শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি ছেড়ে তূণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ১২:২৮ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : আগামী বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভোটের আর মাস চারেক বাকি। তার আগে রাজ্যের রাজনীতিতে দলবদলের পালা! এবার বিজেপি ছেড়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার (২৬ ডিসেম্বর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যটির বরাহনগর কেন্দ্রে প্রার্থীও হন। তবে তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে হেরে যান। পরবর্তীতে তাপস রায় বিজেপিতে যোগ দেন। পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হলে তৃণমূলের প্রার্থী হন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 

বিজেপির সেই পার্নো মিত্রই এবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন। পার্নোর অভিনয়জীবন শুরু ২০০৭ সালে। ছোট পর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে শুরু। বড় পর্দায় তাঁকে নিয়ে আসেন অঞ্জন দত্ত। ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা তিনি। অভিনেত্রীর ঝুলিতে আছে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ ইত্যাদি ছবি।

২০১৯ সালে বিজেপিতে যোগ দেন পার্নো। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর নির্বাচনী কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছিল।ওই বছরে বিজেপি বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করেছিল পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর মতো একাধিক তারকাকে। ওই নির্বাচনে তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো।

শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের সিনিয়র নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে রাজ্যের শাসকদলে যোগ দেন পার্নো। পার্নোর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা।তৃণমূলে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসা করেন পার্নো। এ সময় তিনি বলেন, আমার নতুন পথচলা শুরু হলো।

বিজেপিতে যোগ দেওয়া ভুল ছিল বলে স্বীকার করেন অভিনেত্রী। তার কথায়, বিজেপিতে যোগদান করা আমার ভুল ছিল। এখন সেই ভুল শুধরে নেওয়ার সময় এসেছে। মমতা ব্যানার্জি নেতৃত্বে আমি তৃণমূলে যোগদান করেছি, এটা আমার কাছে বড় ব্যাপার। ছয় বছর আগে বিজেপিতে যোগদান করেছিলাম, কিন্তু আমি সাফল্য পাইনি। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।