শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ‘হেল্পডেস্ক’ চালু করেছে এনবিআর

প্রকাশিত - ২৬ ডিসেম্বর, ২০২৫   ১২:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে এনবিআর ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় একটি বিশেষ ‘হেল্পডেস্ক’ চালু করেছে। ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে এ হেল্পডেস্ক  স্থাপন করা হয়েছে। 

হেল্পডেস্ক থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করা হবে। এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, হেল্পডেস্ক আগামীকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।

সেবাটি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকায় পাওয়া যাবে।এছাড়াও, প্রার্থীদের অনলাইনে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিলে সহায়তার জন্য নিয়মিত অফিস সময়েও ২৮ ও ২৯ ডিসেম্বর হেল্পডেস্কের সেবা চালু থাকবে বলে জানায় এনবিআর। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক আয়কর সংক্রান্ত শর্ত পূরণ সহজ ও সুষ্ঠু করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।