২৪ঘণ্টা অনলাইন : নেত্রকোণায় শোবার ঘরের বিছানা থেকে কৃষক হেলাল উদ্দিনের (৫৮) হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলে দাবি পুলিশের। একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় হেলাল উদ্দিনকে তার স্ত্রী বেদেনা আক্তারের (৪০) সহায়তায় তিনজন মিলে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া বেদেনা আক্তার আদালতে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার নারিয়াপাড়া গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। এলাকাবাসী, নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে খাবার খেয়ে হেলাল উদ্দিন শুয়ে পড়েন। ঘরটির একটি বিছানায় তিনি একা ছিলেন। অন্য বিছানায় স্ত্রী বেদেনা আক্তার তিন বছরের মেয়েকে নিয়ে ঘুমান। পরদিন রোববার ভোরে বেদনা বাড়ির লোকজনকে জানান ভোর আনুমানিক সোয়া চারটার দিকে তিনি টয়লেটে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে স্বামীর রক্তাক্ত লাশ দেখতে পান।
পরে পুলিশ নিহতের লাশ উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করে।এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে সোমবার দুপুরে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আটক করা বেদনা আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আমলি আদালতে হাজির করে। সেখানে বিচারকের কাছে তিনি নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক চম্পক দাম জানান, আদালতে বেদেনা আক্তার জবানবন্দিতে বলেছেন তিনি বিভিন্ন সময়ে কয়েকজনের কাছ থেকে এক লাখ টাকা ঋণ করেছেন। পাওনাদাররা এখন টাকার জন্য তাগদা দিচ্ছেন। তাই তার বাবার বাড়ি বারহাট্টা উপজেলার সেমিয়া দুধকুড়া গ্রামের লিটন মিয়ার (৫০) সঙ্গে চুক্তি করেন চুরি করে তার স্বামীর হেলাল উদ্দিনের ষাঁড় গরুটির নিয়ে বিক্রি করার জন্য। শনিবার রাতে লিটন মিয়া নারিয়াপাড়া গ্রামের রিয়েল মিয়াসহ চারজন মিলে গরু চুরি করতে গেলে হেলাল উদ্দিন টের পেয়ে যান।তিনি এতে বাধা দিতে গেলে স্ত্রীসহ পাঁচজন মিলে হেলালকে মুখ, হাত-পা বেধে জবাই করে হত্যা করে। পুলিশ কর্মকর্তা চম্পক বলেন, বেদেনা আক্তারের তথ্য অনুযায়ী সোমবার রাতে অভিযান চালিয়ে লিটন মিয়া ও রিয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।