শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৫: বলিউডের যে নক্ষত্রগুলো নিভে গেল

প্রকাশিত - ২২ ডিসেম্বর, ২০২৫   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ২০২৫ সাল শেষের পথে। গ্ল্যামার আর আলোর ঝলকানির আড়ালে এই বছর বলিউড দেখেছে একের পর এক বিদায়। কিংবদন্তি অভিনেতা থেকে জনপ্রিয় শিল্পী—অনেক পরিচিত মুখই চলে গেছেন না ফেরার দেশে। রূপালি পর্দায় যাদের উপস্থিতি দর্শকের হাসি, কান্না আর স্মৃতির সঙ্গে জড়িয়ে, সেই নক্ষত্রগুলোর নিভে যাওয়া বলিউডের ইতিহাসে তৈরি করেছে এক শূন্যতা। ইত্তেফাক ডিজিটালের এই আয়োজন ২০২৫ সালে বলিউডের খসে পড়া সেই তারাদের নিয়ে। 

ধর্মেন্দ্র
প্রথমেই আসে বলিউডের ‘হি-ম্যান’-এর কথায়। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র তার ৯০তম জন্মদিনের ঠিক আগে ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘শোলে’ থেকে ‘সীতা অউর গীতা’—অসংখ্য কালজয়ী সিনেমার এই নায়ক না ফেরার দেশে। তার প্রয়াণে চলচ্চিত্র জগতের একটি সোনালী যুগের অবসান ঘটল।

শেফালি জারিওয়ালা
মাত্র ৪২ বছর বয়সে গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা। তার এই আকস্মিক চলে যাওয়া ছিল পুরো বিনোদন জগতের জন্য এক বড় ধাক্কা।

জুবিন গার্গ
অসমিয়া, বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ মাত্র ৫২ বছর বয়সে ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্য ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে। এখনও চলছে জুবিনের মৃত্যু মামলা।

সুলক্ষণা পণ্ডিত
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত ৭১ বছর বয়সে ৬ নভেম্বর মারা যান। সত্তর ও আশির দশকের বহু সুপারহিট সিনেমার এই নায়িকা শেষ জীবনে অনেকটাই অন্তরালে ছিলেন।

সতীশ শাহ 
২৫ অক্টোবর মৃত্যু হয় এই জনপ্রিয় অভিনেতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। সারাভাই ভার্সেস সারাভাই-এর ইন্দ্রবদন সারাভাই-এর চরিত্রে তিনি দর্শকের মন জয় করেছিলেন। এছাড়াও বহু বলিউড ছবিতে তার উপস্থিতি দর্শকের মুখে হাসি ফুটিয়েছিল।

গোবর্ধন আসরানি
৮৪ বছর বয়সে ২০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। তার কেরিয়ারে অসংখ্য ছবি দর্শকের মন জয় করেছে। তার কমেডি টাইমিং আজও চর্চিত।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।