শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে ৬ প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটন প্লাজার চুক্তি

প্রকাশিত - ২০ ডিসেম্বর, ২০২৫   ১১:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : কিস্তি সুরক্ষা কার্ডধারী ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে ৬টি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো- অনলাইন স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওস্তাদ, নারীদের পোশাকের অনলাইন প্ল্যাটফর্ম ওরাম বাংলাদেশ, ফ্যাশন ব্র্যান্ড দ্বীন, অনলাইন গ্রোসারি স্টোর খাস ফুড, বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার এবং ইনডোর বিনোদন ও গেইমিং প্ল্যাটফরম টগি ফান ওয়ার্ল্ড।

চুক্তির আওতায় ওয়ালটন প্লাজা পরিবারের সদস্যরা এবং কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীরা ওস্তাদের প্রোডাক্টে ৪০ শতাংশ বৃত্তি, ওরামের পণ্যে ১৫, দ্বীনের পণ্যে ১০ ও খাসফুড, নভো এয়ার এবং টগি ফান ওয়ার্ল্ডে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। অন্যদিকে, চুক্তির অধীনে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ওয়ালটন প্লাজা থেকে পণ্য কেনায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এর আগেও ওয়ালটন প্লাজা অনেক স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে এ ধরনের চুক্তি করেছে।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এমওইউ সাইনিং সেরেমনি’ শীর্ষক প্রোগ্রামে উক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান চুক্তিতে সই করেন।

এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নভো এয়ারের পরিচালক সোহাইল মজিদ, ওস্তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আব্দুল্লাহ আল মুসাব্বির, ওরামের সিইও নিশাত আঞ্জুম, দ্বীনের চিফ অপারেটিং অফিসার মিনহাজুল আবেদিন, খাস ফুডের ম্যানেজিং ডিরেক্টর হাবিবুল মুস্তফা আরমান এবং টগির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ মো. গোলাম ফারুক ও হেড অব এইচআরএম ফয়সাল ওয়াহিদসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।