শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইটেম গান করলেও উপভোগ করেছি : চিত্রাঙ্গদা

প্রকাশিত - ২০ ডিসেম্বর, ২০২৫   ১১:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দুই দশক আগে রুপালি জগতে পা রাখেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ভাবগম্ভীর চরিত্রেই তাকে বেশি দেখা যেত। সম্প্রতি হালকা মেজাজের বাণিজ্যিক ঘরানার সিনেমায়ও ধরা দিচ্ছেন এই অভিনেত্রী। গত ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ফ্র্যাঞ্চাইজি হাউজফুলের পঞ্চম কিস্তি। তাতে ‘মায়া’ চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেন চিত্রাঙ্গদা। 

অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ফাইভ’ সিনেমায় আরো অভিনয় করেন—জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সৌন্দর্য শর্মা। কিন্তু নারী চরিত্রগুলোকে অনুপযুক্তভাবে উপস্থাপনার অভিযোগে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল। জুম-কে দেওয়া সাক্ষাৎকারে সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন চিত্রাঙ্গদা সিং।

এ অভিনেত্রী বলেন, “আপনি নতুন কিছু করলে সৃজনশীলভাবে তৃপ্তি অনুভব করবেন। না হলে গৎবাঁধা চরিত্র নিয়ে সমালোচনা করার জন্য দশর্করা প্রস্তুত রয়েছেন। চরিত্রটি নিয়ে বিচার করা তাদের জন্য সহজ। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রিত মনে করি না। আমি যদি কোনো আইটেম গানও করি, তবে সেটা উপভোগ করেছি। আমি এটা করতে ভালোবাসি। কারণ আমি কখনো ওই জায়গায় নিজেকে ছোট মনে করিনি।”

ঘটনার বর্ণনা করে চিত্রাঙ্গদা সিং বলেন, “ফারাহ বলেছিলেন, ‘তুমি এই সাহসী গানটা করতে পারো’। তখন আমার মনে হয়েছিল—এটা সেই পরিচিত ইমেজ নয়, যার জন্য আমি পরিচিত। একজন অভিনেত্রী হিসেবে চরিত্রটিতে রূপান্তরিত হতে হয়—এটাই কাজ। অবশ্যই সেখানে, সঠিক মানুষ থাকা খুব জরুরি। সেটা স্বাধীন সিনেমা হোক বা বাণিজ্যিক—সঠিক মানুষের সঙ্গে কাজ করলে তা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করবেই।”

চিত্রাঙ্গদা বেশ কিছু আইটেম গানে পারফর্ম করেছেন। অক্ষয় কুমার অভিনীত ‘গব্বর ইজ ব্যাক’ সিনেমার ‘আও রাজা’, ‘জোকার’ সিনেমার ‘কাফিরানা’–এর মতো আইটেম নাম্বারে পারফর্ম করেন চিত্রাঙ্গদা। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমি কখনো এমন কোনো কৌশল অবলম্বন করিনি যে, শুধু আইটেম নাম্বারই করব। ব্যাপারটা নিজে থেকেই আমার কাছে এসেছে। এটাকে আমার কাজেরই অংশ হিসেবে নিয়েছি।”

চিত্রাঙ্গদা সিংয়ের হাতে কয়েকটি প্রজেক্টের কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম—‘দ্য ব্যাটল অব গালওয়ান’। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান খান। এটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।