শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

প্রকাশিত - ১৯ ডিসেম্বর, ২০২৫   ০৩:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রকাশ্যে এল নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’-এর ফার্স্ট লুক। সম্প্রতি নির্মাতা তার ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করার মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। নির্মাতা গণমাধ্যমে জানিয়েছেন, সিনেমাটি মুক্তির প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এর টিজার।

গল্পপটে, দৌলতদিয়া যৌনপল্লির একটি উচ্ছেদ অভিযান এবং সেখানকার বাসিন্দাদের জীবনের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘রঙবাজার’। সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এদের মধ্যে পিয়া জান্নাতুলকে দেখা যাবে একজন নায়িকার চরিত্রে। যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিন। মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ এবং রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠুকে। তামজিদ অতুলের মূল ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত এই সিনেমাটি এখন এখন শুধু মুক্তির অপেক্ষায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।