২৪ ঘণ্টা অনলাইন : সৌদি আরবের সীমান্ত এলাকায় অস্ত্রসস্ত্র নিয়ে জড়ো হচ্ছে ২০ হাজার সশস্ত্র যোদ্ধা। তারা ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি)’ যোদ্ধাদের ওপর হামলা চালাতে পারে। এসটিসি গত মাসে ইয়েমেনের তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশের বিভিন্ন ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ১৯৯০ সালের আগে ইয়েমেন— উত্তর ইয়েমেন ও দক্ষিণ ইয়েমেন নামে আলাদা দুটি দেশ ছিল। এসটিসি এখন ইয়েমেনকে আবারও দুইভাগে বিভক্ত করতে চায়।
সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত এসটিসিকে ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, সৌদি আরবের বিমানবাহিনী তাদের ওপর সরাসরি হামলা চালাতে পারে। অপরদিকে এসটিসিকে স্থলে প্রতিহত করতে সৌদির সীমান্তবর্তী আল-ওয়াদিয়াহ এবং আল-আবর এলাকায় জড়ো হচ্ছে ‘ন্যাশনাল শেল্ড’ নামে আরেকটি সশস্ত্র যোদ্ধা। সৌদি আরবের এমন হুমকির মুখেই এসটিসিকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আরব আমিরাত। এতে করে দুই দেশের সমর্থিত যোদ্ধাদের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা বাড়ছে। ইয়েমেনের উত্তরাঞ্চলে এমনিতেই হুতি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে দীর্ঘদিন দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এখন দক্ষিণ দিকে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এসটিসি গত শুক্রবার আদেন নামে একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। এরপর সৌদি আরব তাদের সেখান থেকে সরে যাওয়ার হুমকি দেয়। তবে এসটিসি জানিয়েছে, সৌদির এ নির্দেশনা তারা মানবে না। এসটিসির যোদ্ধারা প্রথমে হাদরামাউতে প্রবেশ করে। এরপর পার্শ্ববর্তী মাহরা প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। এটি ওমানের সঙ্গে লাগোয়া একটি প্রদেশ। এছাড়া আবইয়ান প্রদেশেও যোদ্ধা পাঠিয়ে সেখানে নিজেদের অবস্থান শক্ত করেছে এসটিসি। এই সশস্ত্র গোষ্ঠীর এমন হঠাৎ উত্থানে বেশ অবাক হয়েছে সৌদি আরব। কারণ ইয়েমেনে আগে থেকেই তাদের আধিপত্য রয়েছে। সৌদি চায় না ইয়েমেন আলাদা দুটি দেশ হোক। কিন্তু এসটিসি দেশটিকে ভাগ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। হাদরামাউত প্রদেশটি ইয়েমেনের মোট ভূখণ্ডের ৩৬ শতাংশ নিয়ে গঠিত। সেখানের দেশটির সবচেয়ে বড় তেলক্ষেত্র রয়েছে। এছাড়া আছে মুকাল্লা, আল-শিরের মতো গুরুত্বপূর্ণ বন্দর। এছাড়া ডাব্বাতে তেলের একটি টার্মিনালও আছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।