২৪ ঘণ্টা অনলাইন : রাশিয়ার নতুন করে তৈরি হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ বেলারুশে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো নিজ দেশে রাশিয়ার পারমাণবিক শক্তিসম্পন্ন রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই তথ্য নিশ্চিত করেছেন। আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বেলারুশে রাশিয়ার নবনির্মিত হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করা হয়েছে।
গত বছর ইউক্রেনের দনিপ্রো শহরে হামলায় এই অস্ত্র ব্যবহার করার পর সেটির প্রকাশ্যে আনে রাশিয়া। চলমান সংঘাতে ওই হামলাকে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হয়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বর্তমানে চতুর্থ বছরে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে। মস্কো ২০২৩ সালেই বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল। সেই সময় মস্কো বলেছিল, ২০২৫ সালের শেষ নাগাদ সেখানে ওরেশনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করা হতে পারে।
লুকাশেঙ্কো বলেছেন, গতকাল থেকেই বেলারুশে ওরেশনিক মোতায়েন রয়েছে। এটি এখন যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র বেলারুশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছিল মস্কো। গত আগস্টে মিনস্ক বলেছিল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর পূর্ব প্রান্তের সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য যৌথ জাপাদ-২০২৫ (ওয়েস্ট-২০২৫) সামরিক মহড়ার সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুশীলন করা হবে।
সূত্র: এএফপি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।