২৪ঘণ্টা অনলাইন : রাশিয়ার সামরিক ও নিরাপত্তা বাহিনীর সাথে সম্পর্কযুক্ত কর্মীরা ইউরোপীয় জলসীমায় গুপ্তচরবৃত্তির সাথে জড়িত। তারা দেশটির তেল বহনকারী জাহাজগুলোতে গোপনে কাজ করছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণের পর থেকে, মস্কো শত শত ট্যাঙ্কারের একটি তথাকথিত ছায়া বহর তৈরি করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এই জাহাজগুলো রাশিয়ার বাল্টিক এবং কৃষ্ণ সাগর বন্দর থেকে তেল বহন করে। এর বদৌলতে প্রতি বছর ক্রেমলিন কয়েক মিলিয়ন ডলার আয় করে। পশ্চিমা ও ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে এই জাহাজগুলো বন্দর ছাড়ার কিছুক্ষণ আগে অতিরিক্ত ক্রু সদস্য সংগ্রহ করেছে। সিএনএন এই জাহাজগুলোর জন্য দুটি ক্রু তালিকা দেখেছে যেখানে কর্মীরা মূলত অ-রাশিয়ান - তবে নথিতে তালিকার নিচে রাশিয়ান নাম এবং তাদের রাশিয়ান পাসপোর্টের বিবরণও রয়েছে।
একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, এই ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন মোরান সিকিউরিটি নামে একটি গোপন রাশিয়ান কোম্পানিতে কর্মরত। তারা জানিয়েছে, তাদের মধ্যে কেউ কেউ ভাড়াটে, যারা পূর্বে রাশিয়ার ব্যক্তিগত সামরিক ঠিকাদারদের জন্য কাজ করেছে, যেমন কুখ্যাত ওয়াগনার গ্রুপ।
পশ্চিমা গোয়েন্দা সূত্র জানিয়েছে, মোরান একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা যার সঙ্গে রাশিয়ার সামরিক ও গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে।ইউক্রেনীয় এবং পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে, রাশিয়ার ছায়া বহরে মোরান কর্মীদের একাধিক ট্যাঙ্কারে রাখা হয়।ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা প্রায় ছয় মাস আগে ছায়া বহরে এই রক্ষীদের প্রবেশ পর্যবেক্ষণ করেছে।
একটি পশ্চিমা গোয়েন্দা সূত্র জানিয়েছে, একবার মোরান কর্মীরা ছায়া বহরের একটি জাহাজ থেকে ইউরোপীয় সামরিক স্থাপনার ছবি তুলেছিলেন। সূত্রটি অবশ্য বিস্তারিত জানায়নি।ইউক্রেনের ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের ওলেকসান্ডার স্টাখনেভিচের মতে, জাহাজে থাকা রাশিয়ানদের জাহাজের ক্যাপ্টেনদের উপর নজর রাখার দায়িত্বও দেওয়া হয়েছে। কারণ তাদের বেশিরভাগই রাশিয়ান নাগরিক নন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।