শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার নির্দেশ

প্রকাশিত - ১৮ ডিসেম্বর, ২০২৫   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চলতি ডিসেম্বরের মধ্য একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এই সময়সীমার মধ্যে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বুধবার ব্যাংকের প্রথম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ব্যক্তিদের দ্রুত আইটি সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ সম্পূর্ণ করতে বলেন গভর্নর, যাতে করে আমানতের অর্থ ফেরত দেওয়াসহ কোনো পদক্ষেপ নিতে প্রযুক্তিগত সমস্যা না হয়।

সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দিতে বলা হয়েছে। পাশাপাশি গ্রাহকরা যেন আগের ইস্যু করা চেক ব্যবহার করেই টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের আগেই আমানতকারীরা অর্থ ফেরত পাবেন বলে জানানো হয়। সভায় উপস্থিত পর্ষদ গভর্নরের সঙ্গে একমত পোষণ করে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংক সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে অঙ্গীকার করে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও শেখ ফরিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তা এবং রেজল্যুশনের অধীন পাঁচ ব্যাংকের প্রশাসকরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রথমে পরিচালকদের রেজল্যুশনের আওতায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে এখন পর্যন্ত গ্রহণ করা পদক্ষেপ জানানো হয়। নতুন করে গঠিত ব্যাংকের জন্য একটি একক ও সমন্বিত এইচআর নীতিমালা প্রণয়নের নির্দেশও দেওয়া হয়। 
বর্তমানে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকে পদবি, গ্রেড ও পদোন্নতি ব্যবস্থায় ভিন্নতা থাকায় এসব বিষয় একক কাঠামোর আওতায় আনতে হবে। পাঁচ ব্যাংকের কর্মকর্তাদের জন্য একটি অভিন্ন পদবিকাঠামো, স্বচ্ছ পদোন্নতি ব্যবস্থা ও বেতন গ্রেড সিস্টেম চালু করতে হবে।

এর আগে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্র করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। পাঁচটি ব্যাংক হলো—এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।