শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়া’ এর পর ‘রইদ’-এ তুষি

প্রকাশিত - ১৭ ডিসেম্বর, ২০২৫   ১২:০৯ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : তরুণ নির্মাতা মেজবাউর রহমান সুমন ‘হাওয়া’ সিনেমা নির্মাণ করে দেশ-বিদেশে আলোড়ন তুলেছিলেন। তিন বছরের বিরতির পর নির্মাণ করেছেন ‘রইদ’ শিরোনামে নতুন সিনেমা। ‘হাওয়া’ এর পর এই সিনেমায়ও নাজিফা তুষিকে দেখা যাবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক আয়োজনে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়। একই অনুষ্ঠানে একটি সুখবরও জানান নির্মাতা। মেজবাউর রহমান সুমন জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এ ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। উৎসব শেষে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সিনেমাটির বিভিন্ন চরিত্র রূপায়নকারী মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। 

সিনেমাটির আন্তর্জাতিক অর্জন প্রসঙ্গে সুমন বলেন, “রটারড্যামের টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) বিশ্ব প্রিমিয়ার হবে আমাদের ‘রইদ’ সিনেমার। এই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আইএফএফআরের মূল প্রতিযোগিতায় আমন্ত্রণ পেল। বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সঙ্গে ‘রইদ’ টাইগার সেকশনে প্রতিযোগিতা করবে মর্যাদাপূর্ণ টাইগার অ্যাওয়ার্ডের জন্য।” ‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য রচনায় সুমনের সঙ্গে যুক্ত ছিলেন জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। সিনেমাটির শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জ এলাকায়। 

গল্পের ভাবনা সম্পর্কে নির্মাতা বলেন, “সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে ঘিরে এই গল্প আবর্তিত। আদতে আমরা আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই অনুসন্ধান করেছি। হাজার বছরের পুরোনো সেই আখ্যানকে পুনর্নির্মাণ করেছি—সময় বর্তমান নয়, বরং অনুভূতির বর্তমান দিয়ে। সিনেমাটির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।” ‘হাওয়া’ সিনেমার পর ‘রইদ’-এ নাজিফা তুষির উপস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির যাত্রা নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।