শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রুটিপূর্ণ শরীর নিয়ে আমি আনন্দিত : স্বস্তিকা

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ১১:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন। কয়েক দিন আগে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে বিকিনি পরে ক্যামেরা বন্দি হন ৪৬ বছর বয়সি স্বস্তিকা। তারই কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।বিকিনিতে স্বস্তিকাকে দেখে তার ভক্ত-অনুরাগীরা প্রশংসা করছেন। অনেকে আক্রমণ করতেও ছাড়েনি। এসব ছবির ক্যাপশনে স্বস্তিকা তার ভাবনার কথাও প্রকাশ করেছেন।   

স্বস্তিকা মুখার্জি বলেন, “যাপন করা একটি শরীর এটি। এই শরীর একটি সন্তান ধারণ করেছে, কাজ করেছে, যত্ন নিয়েছে, শোক, আনন্দ, রাজনীতি, প্রতিরোধ করেছে। সমাজ যখন শরীরটিকে অদৃশ্য হয়ে যেতে বলেছে, তখনো অবসর নেয়নি। একটি শরীর, যে এখনো জল, রোদ, স্পেস চায়। এতে করে কেউ যদি অস্বস্তি বোধ করেন, তবে ভালো।” 

বয়স নয়, সমস্যা সংস্কৃতির। এ দাবি করে স্বস্তিকা মুখার্জি বলেন, “বয়স বাড়া সমস্যা না। সমস্যা হলো এমন এক সংস্কৃতির, যা সেই নারীদের ভয় পায়, যারা অনুমতি চাওয়া বন্ধ করে দিয়েছে। সমুদ্র আমাদের আরো সহনশীল করে তুলুক, আমাদের অধ্যবসায় শেখাক। জল আমাদের ধারণ করুক।”

১৩ ডিসেম্বর ৪৫ বছর পূর্ণ করেন স্বস্তিকা মুখার্জি। বিশেষ দিনে নিজেকে শুভেচ্ছা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “শুভ ৪৫তম জন্মদিন, আমার প্রিয়তম নারী। সেলুলাইটে ভরা উরু, রঞ্জক-যুক্ত ত্বক, বয়সের কারণে ত্রুটিপূর্ণ শরীর নিয়ে আনন্দিত। আমি তোমাকে ভালোবাসি।” 

স্বস্তিকা মুখার্জি তার বক্তব্যের শেষাংশে নিজের শরীরকে ‘ত্রুটিযুক্ত’ বলে উল্লেখ করেছেন। এর সঙ্গে তার ভক্ত-অনুরাগীদের কেউ কেউ একমত নন। চৈত্রী ঘোষ হাজরা স্বস্তিকার পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, “ত্রুটিপূর্ণ? সৃষ্টিকর্তার সৃষ্টি কখনো ত্রুটিযুক্ত নয়। বরং বয়সের সঙ্গে সঙ্গে এটি পুষ্ট এবং সমৃদ্ধ হয়।” 

১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। এ দম্পতির কন্যা অন্বেষা। বাবা-মায়ের পছন্দে বিয়েটি করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।