শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পুষ্পা টু’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ ভারতের বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে। মুক্তির দ্বিতীয় রোববারে সিনেমাটি আয়ের দিক থেকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে।  যেমন, বক্স অফিসে আল্লু অর্জুনের ছবি পুষ্পা টু’র সংগ্রহের কথা বলতে গেলে, দ্বিতীয় রোববার সিনেমাটি ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল। একই দিনে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি ৫৮ কোটি টাকার ব্যবসা করে এই রেকর্ডটি ভেঙেছে। পুষ্পার সিক্যুয়েল মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারের ছবি মুক্তি পেলেও এমন সফলতা পায়নি, যতটা সফল এখন রণবীর সিং।

মুক্তির মাত্র ১০ দিনে ‘ধুরন্ধর’ ভারতে সর্বমোট ৩৫১ কোটি ৬১ রুপি আয় করেছে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহান্তে মোট আয় করেছে প্রায় ১১১ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, ভারতীয় বক্স অফিসে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় এটি বড়দিন ও নববর্ষের ছুটির পূর্ণ সুবিধা পাবে। এতে সিনেমাটি দ্রুত ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে তারা মনে করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।