শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোটিপতি হয়েও সুখ নেই অক্ষয়ের

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৫:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম শীর্ষ ধনী অভিনেতা অক্ষয় কুমার। তার সম্পদ এবং বিলাসবহুল জীবনযাপন প্রায় সবারই জানা। অথচ কোটিপতি হয়েও যেন পুরোপুরি সুখী নন এই সুপারস্টার! সম্প্রতি এক সাক্ষাৎকারে আক্ষেপ করলেন অক্ষয়; জানান, তারকাখ্যাতির কারণে মধ্যবিত্ত জীবনের একটি সাধারণ অভ্যাস এখন চাইলেও করতে পারেন না।  মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউড সুপারস্টার হওয়া অক্ষয় কুমার একসময় সামান্য খরচ জোগাতেও হিমশিম খেতেন। এখন তিনি শতকোটি রুপির মালিক এবং তার জীবনযাপনও বিলাসবহুল। অক্ষয় কুমার জানান, বাইরে ঘোরা বা স্ট্রিট ফুড খেতে খুব একটা মিস না করলেও সমুদ্রে যাওয়াটা এখনও তিনি খুব মিস করেন।

অভিনেতার কথায়, ‘আমি প্রতিদিন সৈকতে যেতাম। আমি সেখানে গিয়ে শরীরচর্চা করতাম। কিন্তু এখন আমি সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। হ্যাঁ, এটি এমন কিছু যা আমি খুব মিস করি।’ উল্লেখ্য, অক্ষয় কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘জলি এলএলবি থ্রি’। সিনেমাটি প্রায় ৯৫ কোটি রুপির বাজেটে নির্মিত হয়েছিল এবং বিশ্বব্যাপী এটি প্রায় ১৫০ কোটি রুপি আয় করে। বর্তমানে অক্ষয় কুমার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি থ্রি’, ‘হাইওয়ান’ এবং ‘ভূত বাংলো’-সহ একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।