শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৪:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী হামলার সময় এক অস্ত্রধারীকে ধরাশায়ী করা নিরস্ত্র করা পথচারী। বীরোচিত পদক্ষেপে হামলাকারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়া আহমেদ আল আহমেদ নামের মুসলিম ওই পথচারীকে ‘বীর’ আখ্যা দিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন দেশটির নাগরিকরা। ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির আড়ালে থেকে আকস্মিকভাবে বন্দুকধারী ওপর হামলে পড়ে বন্দুক ছিনিয়ে নেন আহমেদ। এরপর সেই বন্দুক হামলাকারীর দিকে তাক করেন তিনি। জীবন বাজি রেখে হামলাকারীকে নিরস্ত্র করায় বহু মানুষের প্রাণ বেঁচে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ৪৩ বছর বয়সী ফলের দোকানি আহমেদ আল আহমেদের পরনে সাদা শার্ট ও প্যান্ট। গাড়ি পার্কিং এলাকায় কালো শার্ট পরা এক ব্যক্তির দিকে হঠাৎ দৌড়ে যান তিনি। ওই ব্যক্তির হাতে একটি রাইফেল ছিল। 

এরপর তিনি পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র ওই ব্যক্তির হাত থেকে রাইফেল কেড়ে নেন আহমেদ এবং অস্ত্রটি তার দিকেই তাক করেন। ভিডিওতে দেখা যায়, কালো শার্ট পরা ব্যক্তি একটি সেতুর দিকে পিছিয়ে যেতে থাকেন, যেখানে আরেকজন হামলাকারী অবস্থান করছিলেন। এ সময় আহমেদ আল আহমেদ অস্ত্রটি মাটিতে রেখে দেন। দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস ওই পথচারীকে ‘প্রকৃত নায়ক’ অভিহিত করে বলেন, ভিডিওটি তার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। মিনস বলেন, তার সাহসিকতার কারণেই আজ রাতে অসংখ্য মানুষ বেঁচে আছেন।

হনুকা ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত ওই সমুদ্রসৈকত অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। হামলায় অন্তত ১১ জন নিহত ও আরও এক ডজন মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় তৃতীয় কোনও হামলাকারী জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই পথচারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ আহমেদ আল আহমেদের পরিচয় নিশ্চিত হয়েছে। অপর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাদের প্রশংসা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন লিখেছেন, ‌‌বেশির ভাগ মানুষ বিপদ থেকে পালিয়ে যান। কিন্তু বন্ডি সৈকতে হত্যাকাণ্ডের সময় উপস্থিত এই মানুষটি তা করেননি। আরেকজন লেখেন, ‌‌‘‘বন্ডি সৈকতে এক সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে এই অস্ট্রেলীয় ব্যক্তি বহু প্রাণ বাঁচিয়েছেন। তিনিই আমাদের নায়ক।’’

সূত্র: রয়টার্স।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।