শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ১১:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে সাইমন ওভারসিজ লিমিটেডকে অব্যাহতি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রোববার (১৪ ডিসেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম মন্ডলের স্বাক্ষরিত এক চিঠিতে এ অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিমান মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল অ্যাজেন্টস অব বাংলাদেশের মহাসচিব ও সাইমন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহের বিরুদ্ধে এয়ার টিকিট বিক্রির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা ব্যাখ্যা তলব নোটিশের জবাবে সাইমন ওভারসিজ লিমিটেড বিস্তারিত তথ্য, ব্যাংক স্টেটমেন্ট, আইএটিএ বিএসপি রিপোর্ট, টিকিট কপি ও সংশ্লিষ্ট ডকুমেন্ট দাখিল করে। পর্যালোচনায় দেখা যায়, অভিযোগটি ছিল ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর। সব দিক বিবেচনা করে অভিযোগটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করে সাইমন ওভারসিজ লিমিটেডকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে সাইমন ওভারসিজ জানিয়েছে, এয়ার টিকিটের ভাড়া কৃত্রিমভাবে বাড়ানো ও বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশে দীর্ঘদিন ধরে যাত্রীদের নাম ও বিস্তারিত তথ্য ছাড়াই গ্রুপ বুকিং ও সিট ব্লক করে রাখার মতো অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে অপপ্রচারে জড়িয়েছিল। সাইমন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বে এই অনিয়মের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হলে, ক্ষুব্ধ একটি সিন্ডিকেট চক্র সাইমন ওভারসিজ লিমিটেডের বিরুদ্ধে উদ্দেশ প্রণোদিত ও মানহানিকর প্রচারণা শুরু করে।

সাইমন ওভারসিজ আরও জানায়, ৪৪ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে আন্তর্জাতিক মানের করপোরেট ট্রাভেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান সাইমন ওভারসিজ লিমিটেডের বিরুদ্ধে ‘দেশের বাইরে এয়ার টিকিট বিক্রয়ের মাধ্যমে অর্থ পাচার’-এর অভিযোগ উত্থাপন করা হয়। তবে অভিযোগের সঙ্গে কোনও যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, পিএনআর, টিকিট নম্বর বা অর্থ লেনদেনের গ্রহণযোগ্য তথ্য উপস্থাপন করা হয়নি।

এদিন বিকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাইমন ওভারসিজ লিমিটেড জানায়, ‘এই মিথ্যা অভিযোগ ও মানহানিকর অপপ্রচারের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।’ ট্রাভেল ট্রেড সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন আটাব নির্বাচন ও ট্রেড সংস্কার কার্যক্রমকে ঘিরে এ ধরনের অপপ্রচার নতুন নয়। তারা এ ধরনের উদ্দেশ প্রণোদিত অভিযোগ থেকে সতর্ক থাকার পাশাপাশি প্রকৃত সংস্কার উদ্যোগকে সমর্থন জানানোর আহ্বান জানান তারা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।