শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে শূন্য থেকে ৩০০ কোটির মালিক কপিল শর্মা

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের ছোটপর্দার জনপ্রিয়তম সঞ্চালক কপিল শর্মা। হাস্যকৌতুক আর নিজস্ব ঢঙের মাধ্যমে তিনি কেবল দর্শকদের মন জয় করেননি, উপার্জনের নিরিখেও ছোটপর্দার প্রায় সব অভিনেতা-অভিনেত্রীকে ছাড়িয়ে গিয়েছেন। পাঞ্জাব থেকে সামান্য পুঁজি নিয়ে মুম্বাইয়ে আসা এই মানুষটির প্রথম জীবনের আয় ছিল মাত্র ৫০০ টাকা। সেখান থেকে আজ দেশ-বিদেশে বাড়ি, সিনেমা, ব্যবসা মিলিয়ে তিনি ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক! কপিলের এই অবিশ্বাস্য উত্থানের পেছনের রহস্য কী? ২০০৭ সালে তিনি একটি ‘কমেডি শো’-এর প্রতিযোগিতায় অংশ নিয়ে শুধু বিজয়ীই হননি, পুরস্কার হিসেবে জিতে নেন ১০ লাখ টাকা।

এই জয় রাতারাতি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন কমেডি প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে তিনি প্রতিটি প্রতিযোগিতাতেই বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন। কপিল শর্মার জীবনের মোড় ঘুরে যায় ২০১৩ সাল থেকে। এই সময়ে তিনি হাস্যকৌতুক নির্ভর একটি জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেন। শুধু সঞ্চালনাই নয়, এই শোয়ের সহ-প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। তার ব্যক্তিত্ব, রসবোধ এবং উপস্থাপনার ধরন এই অনুষ্ঠানকে এমন উচ্চতায় নিয়ে যায় যে, খুব দ্রুতই তিনি ছোটপর্দার সবচেয়ে দামি তারকা হয়ে ওঠেন।

এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সঞ্চালনার জন্য কপিল শর্মা পারিশ্রমিক হিসেবে প্রায় পাঁচ কোটি টাকা করে নেন! তার জনপ্রিয়তা এতটাই বেশি যে, ছোটপর্দার পর ওটিটি প্ল্যাটফর্মেও তার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। এই অনুষ্ঠানের জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে তিনি ১৫০ কোটি টাকার বিশাল অঙ্কের চুক্তি করেছেন। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে কপিল বড়পর্দাতেও সফলভাবে পা রাখেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কিস কিস কো প্যায়ার করুঁ’ ছবিতে তাকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায়, যা দারুণ ব্যবসা করেছিল। এরপর ‘ফিরঙ্গি’, ‘জুইগ্যাটো’ এবং ‘কিস কিস কো প্যায়ার কারুঁ ২’ সহ আরও কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন। সিনেমা থেকেও তার আয়ের বড় একটি অংশ আসে। ফরচুন ইন্ডিয়া সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবর্ষে কপিল শর্মা ভারতীয় সরকারকে প্রায় ২৬ কোটি টাকা কর দিয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।