২৪ ঘণ্টা অনলাইন : অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি বেশ নজরকাড়া। সদ্যই হাতে আপেল ও নতুনআউটলুক নিয়ে বেশ আলোচনায় আসেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী। তার পোশাক নিয়ে সম্প্রতি সমালোচনাও হয়, বিশেষ করে ডিজাইন নিয়ে। এমন আবহের মাঝেই নিজেকে নো-মেকআপ লুকে ধরা দিয়ে ফের আলোচনায় এলেন জয়া। সাধারণত স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্য নিয়ে প্রশংসা কম নয়। এমন সময়ে হঠাৎই নো মেকআপ লুকে ধরা দিয়ে রীতিমতো ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী।
এই মুহূর্তে অভিনেত্রী নিজ বাড়িতে নিজের মতো করে ঘরোয়া জীবন কাটাচ্ছেন। তার এই ঘরোয়া লাইফস্টাইল, দৈনন্দিন খাওয়া-দাওয়া এবং পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত তুলে ধরলেন ভক্তদের মাঝে। শুক্রবার জয়া আহসান তার ফেসবুক থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। পোস্টটির ক্যাপশনে অভিনেত্রী শুধু উল্লেখ করেন- ‘শীতদুপুর।’ ছবিতে দেখা যায়, তিনি রীতিমতো ঘরোয়া, নো মেকআপ লুকে রয়েছেন। কয়েকটি সেলফিতে তাকে দিনের আলোয় রোদমাখা ত্বকে দেখা যাচ্ছে; কোনো কৃত্রিম সাজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য স্পষ্ট হয়ে উঠেছে। ছবিগুলোতে অভিনেত্রীর লাইফস্টাইলের কিছু অংশ উঠে এসেছে। বোঝা যায়, বর্তমানে তিনি খাওয়া-দাওয়া, পারিবারিক সময় এবং পোষ্যদের নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন। অভিনেত্রীর এই পোস্টটি তার ভক্তদের মাঝে সাড়া ফেলেছে; অনেকেই তার এই স্বাভাবিক, রোদমাখা লুকের প্রশংসা করেছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।