শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে অবকাশে মিম, ছড়ালেন মুগ্ধতা

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কাজের ফাঁকে ছুটি কাটাতে দেশের বাইরে প্রায়ই উড়াল দেন ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম। ভক্তমহলে তাকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটল না; ছুটির মেজাজে এই শীতেই তিনি উড়ে গেলেন মালদ্বীপে, আর সেখানে একের পর এক খোলামেলা ও আবেদনময়ী রূপে ধরা দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন।  নিজের ফেসবুক অ্যাকাউন্টে মালদ্বীপে কাটানো নানা মুহূর্তের ছবি প্রকাশ করছেন মিমি। এবার সমুদ্রসৈকত থেকে কয়েকটি নতুন ছবি পোস্ট করলেন, যা বেশ সাড়া ফেলেছে ভক্তমহলে। এর আগের দিন, গত বৃহস্পতিবারও লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মিমকে। লাস্যময়ী রূপে তার সেই ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নজর কেড়েছিলেন নায়িকা।

তার নিজেকে মেলে ধরার এই ধারাবাহিকতা এখনও অব্যাহত। পরদিন যেন আরও খোলামেলা ও আবেদনময়ী ভঙ্গিতে ধরা দিলেন মিম। সমুদ্রের পাড়ে বালির ওপর সাদা রঙের ব্রালেট ও প্যান্ট পরে শুয়ে আছেন তিনি, পেছনে দেখা যাচ্ছে বিলাসবহুল ওয়াটার ভিলা। অন্য ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের দিকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন তিনি, যা তার ভ্রমণ আনন্দকেই ফুটিয়ে তুলছে। মিমের ছবিগুলো বেশ সাড়া ফেলেছে, ছড়িয়েছে মুগ্ধতা। বরাবরের মতোই নিজের রূপ-লুকের প্রশংসায় ভাসছেন নায়িকা। ব্যক্তিগত জীবনের বাইরে এই মুহূর্তে বিদ্যা সিনহা মিম তার আসন্ন সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। শোনা যাচ্ছে, মিম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভের বিপরীতে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। এই জনপ্রিয় জুটি এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে এর শুটিং চলছে। শুভ-মিম জুটির নতুন কাজের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।