শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টি হাসিতে বোল্ডলুকে তানহা তাসনিয়া

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০১৪ সালে ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে চিত্রনায়িকা তানহা তাসনিয়ার। এরপর তিনি দর্শকদের উপহার দিয়েছেন ‘ভালো থেকো’ এবং ‘ধূমকেতু’-এর মতো দর্শকপ্রিয় সিনেমা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন  পাশাপাশি এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিয়মিত ব্যক্তিগত আপডেট ও ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নজর কেড়েছেন তানহা। 

সেই ছবিগুলোতে বোল্ডলুকে ধরা দিয়েছেন। কালো রঙের জমকালো ড্রেসের সঙ্গে ম্যাচিং করা বড় দুল পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার মিষ্টি হাসি যেন নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘অপরূপ সুন্দর, দীপ্তিময় আর সেই সৌন্দর্যের পূর্ণ অধিকারী।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। তানহা তাসনিয়ার এই রূপে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। কমেন্ট বক্সে এক নেটিজেন প্রশংসা করে লিখেছেন, ‘তোমাকে ভীষণ সুন্দর লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আজকে দেখে মনে হয় কোনো এক সিনেমার নায়িকা।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।