শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কপিল শর্মাকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার!

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৬:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে একসময় কোণঠাসা হলেও প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বিশ্বজুড়ে এক আইকনিক নাম। পশ্চিমী বিনোদন জগতে নিজের অবস্থান শক্ত করার পর এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন এই দেশি গার্ল। পরিচালক এস এস রাজামৌলীর বিগবাজেট সিনেমা ‘বারাণসী’র কাজ শুরুর কথা। এরপরই প্রিয়াঙ্কার কাছে আসতে শুরু করেছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবির প্রস্তাব। এই কারণে মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন প্রিয়াঙ্কা। বুধবার সাতসকালেই তিনি মুম্বাইয়ে পা রেখেছেন। তবে এবার তার ভারতে ফেরার মূল কারণ, জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া। আর মুম্বাইয়ে নেমেই প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন একরকম ‘হুঁশিয়ারি’!

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনের একটি বিশেষ পর্বে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোয়ের চতুর্থ সিজনের প্রোমো ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। কারণ এই নতুন সিজনে কপিল শর্মাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে, যা দর্শক-অনুরাগীরা আগে কখনও দেখেননি।  কখনও জেন-জি বাবা, কখনও তাউজি, আবার কখনও রাজা কিংবা মন্ত্রীর বেশে আবির্ভূত হবেন এই কৌতুক অভিনেতা। এছাড়া, শোয়ের অন্যান্য চরিত্রগুলিতেও এসেছে আমূল পরিবর্তন। প্রতিবারের মতো এই সিজনেও কপিল তার কৌতুকের মোড়কে তারকাদের জীবনের নানা খুঁটিনাটি বিষয় জানতে চাইবেন। অন্যান্য তারকারা কপিলের মুখোমুখি হতে কিছুটা ‘ভয়’ পেলেও প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু ব্যতিক্রম। বরং, তিনি উল্টো সঞ্চালককে ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এতে প্রশ্ন উঠেছে, কপিলের শোতে কি তবে এবার ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার ভয়ে ‘জুজু’ দেখছেন সঞ্চালক কপিল শর্মা? নাকি এই আন্তর্জাতিক তারকার সামনে এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে, যার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে কপিলকে তা জানতে অপেক্ষা করতে হবে শো সম্প্রচার হওয়া পর্যন্ত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।