শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুক পোস্টের গল্প থেকে অহনার ‘পতন’

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৬:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আসছে ফেসবুকের একটি পোস্ট থেকে গল্প নিয়ে নির্মিত নতুন নাটক ‘পতন’। নির্মাণ ও চিত্রনাট্য করেছেন মহিন খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান; তার স্বামীর চরিত্রে দেখা যাবে রাশেদ সীমান্তকে।  বর্তমানে বাছাই করে কাজ করছেন অহনা। ভালো গল্প ও চরিত্র পেলেই শুটিংয়ে অংশ নেন। নতুন নাটকটি নিয়ে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘মহিনের নির্দেশনায় আগেও কাজ করেছি। “পতন”-এর গল্প আর চিত্রনাট্য অসাধারণ। আমার চরিত্রে উত্থান-পতন অনেক, অভিনয়ের চ্যালেঞ্জও ছিল। সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা মহিন খান জানান, ‘ফেসবুকের একটি পোস্ট থেকে মূল ভাবনা নিয়েছি। পরে নিজের মতো করে চিত্রনাট্য করেছি।’ গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রীর সুখের সংসার। হঠাৎ চাকরি করার ইচ্ছা প্রকাশ করে অহনা। পাঁচ লাখ টাকা জোগাড় করে স্ত্রীকে চাকরি পাইয়ে দেন স্বামী। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পর অহনার আচরণ বদলে যায়। স্বামী ও সংসার থেকে দূরে সরে যেতে থাকে সে। ঠিক সেই সময়ই হঠাৎ চাকরি হারায় অহনা। দিশেহারা হয়ে পড়ে সে। জীবনের বাস্তবতা বুঝতে পারে সে। নির্মাতা জানান, ‘পতন’ শিগগিরই প্রকাশ করা হবে একটি ইউটিউব চ্যানেলে। তারিখ এবং চ্যানেলের নাম খুব শিগগির জানানো হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।