২৪ঘণ্টা অনলাইন : মরক্কোর প্রাচীনতম শহর ফেজে পাশাপাশির দুটি ভবন ধসে পড়ে অন্তত ২২ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) প্রসিকিউটরের এক বিবৃতিতে বলা হয়, ভবন দুটির মধ্যে একটি খালি ছিল, আর অন্যটিতে একটি আকিকা অনুষ্ঠান চলছিল—মুসলিমদের মধ্যে শিশুর জন্ম উপলক্ষে আয়োজিত একটি ঐতিহ্যবাহী উৎসব।প্রসিকিউটর কার্যালয় বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য, অনুষ্ঠানের ভবনে আটটি পরিবার থাকতেন। দুটি ভবনই ছিল চার তলা।
একজন বেঁচে যাওয়া ব্যক্তি স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানান, তিনি তার স্ত্রী ও তিন সন্তানকে হারিয়েছেন। উদ্ধারকারীরা একটি মরদেহ তুলতে পেরেছে, বাকিগুলোর জন্য তিনি অপেক্ষা করছেন। এসএনআরটি নিউজের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা একসঙ্গে ধ্বংসস্তূপ সরাচ্ছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ বলেছে, ঘটনাস্থলের আল-মুস্তাকবাল এলাকায় ভবনগুলোতে অনেকদিন ধরে ফাটল দেখা যাচ্ছিল।অষ্টম শতক থেকে গড়ে ওঠা ফেজ মরক্কোর তৃতীয় বৃহত্তম শহর। দুই মাস আগে জীবনযাত্রার অবনতি ও দুর্বল জনসেবার প্রতিবাদে দেশজুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সেটির একটি কেন্দ্র ছিল ফেজ।
২০৩০ বিশ্বকাপ ও চলতি মাসের আফ্রিকান কাপ অব নেশন্সের ম্যাচ আয়োজিত হবে ফেজ শহরে। এখানেই রয়েছে মরক্কোর সবচেয়ে দরিদ্র কয়েকটি এলাকা।জানুয়ারিতে আবাসন বিভাগের সহকারী মন্ত্রী আদিব বেন ইব্রাহিম জানান, দেশজুড়ে প্রায় ৩৮ হাজার ৮০০ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বুধবারের দুর্ঘটনা ২০১০ সালে ঐতিহাসিক মেকনেস শহরে এক মিনার ধসে ৪১ জন নিহত হওয়ার পর অন্যতম বড় ভবনধস। মরক্কোর জনসংখ্যা, শিল্প-বাণিজ্য ও অবকাঠামোর বড় অংশ দেশের উত্তরপশ্চিম-কেন্দ্রিক। বাকি অঞ্চল কৃষি, মৎস্য ও পর্যটনের ওপর নির্ভরশীল। গত অক্টোবরে তরুণদের নেতৃত্বে বিক্ষোভে দারিদ্র্য ও জনসেবায় বৈষম্য নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ পায়।
সূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।