২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবার বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন। তাও আবার বাবার সঙ্গে, 'কিং' ছবির মাধ্যমে। এই ছবির জন্য সুহানার প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখতে নারাজ শাহরুখ। বরং তিনি শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করেছেন, যেখানে নিজের হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই গোপন কথা ফাঁস করেন শাহরুখের দীর্ঘদিনের প্রিয় বন্ধু ও পরিচালক ফারাহ খান। মঙ্গলবার এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন ফারাহ। সেখানেই তিনি জানান, কীভাবে বাবা শাহরুখ নিজের হাতে সুহানাকে অ্যাকশনের প্রশিক্ষণ দিচ্ছেন।
ফারাহ খানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই মুহূর্তের মধ্যে সেই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর প্রশংসা করতে গিয়েই সুহানার প্রসঙ্গে কথা ওঠে। অভিনেতার দিকে তাকিয়ে ফারাহ বলেন, ‘শাহরুখের ছেলে আরিয়ান দুর্দান্ত একটি ওয়েব সিরিজ বানিয়েছে, 'দ্য ব্যাড্স অফ বলিউড'। আর সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এবার তাকে 'কিং' ছবিতে দেখা যাবে।’ ‘আমি জানি, তুমিই (শাহরুখ) তাকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।’ ফারাহর এই কথা শুনে শাহরুখের মুখে মৃদু হাসি দেখা যায় এবং তিনি মাথা নেড়ে সম্মতি জানান।উল্লেখ্য, সুহানা খানের অভিনয় জীবন শুরু হয় ২০২৩ সালে মুক্তি পাওয়া 'দ্য আর্চিস' ছবির মাধ্যমে। তবে সেই ছবিটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এবার তাকে বড় পর্দায়, 'কিং' ছবির মাধ্যমে অ্যাকশন মুডে দেখতে পাবেন দর্শক।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।