শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পোড়ার পর কেমন আছেন আরিফিন শুভ?

প্রকাশিত - ১০ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন  : ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। আগামী ১১ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘নূর’ সিনেমাটি। এছাড়াও নতুন সিনেমার শুটিং করেছেন- এমন খবরও মেলে একটি দুর্ঘটনার ভিডিও ভাইরালের পর। সে সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হন আরিফিন শুভ। তাই সমসাময়িক নানা কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই নায়ক। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময় শুভকে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। শোনা যাচ্ছিল, তিনি বেশ আহত হয়েছেন।

এবার সেই দুর্ঘটনা প্রসঙ্গে নিজেই মুখ খুললেন আরিফিন শুভ। বলেন, ‘হ্যাঁ, আগুনে আমার পা অনেকটাই পুড়ে গিয়েছিল। তবে এখন আগের চেয়ে ভালো আছি। হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে। হয়তো আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নেটিজেনরা ‘মালিক’ সিনেমার শুটিং বলে দাবি করলেও শুভ এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, ‘এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত। এটি কোন সিনেমা বা অন্য কিছুর দৃশ্য, তা আপাতত রহস্য হিসেবেই থাকুক। তবে, কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসাটা একেবারেই অনুচিত। আমি সবাইকে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’ শুভ যে সিনেমার শুটিং করছিলেন, তা নিয়ে চলছিল গোপনীয়তা। এই প্রসঙ্গে শুভ বলেন, ‘আমি তো শুধু সিনেমার শিল্পী। প্রযোজক নই। আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানই দেখছে। তবে যতটুকু জানি, এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি। আশা করি, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সব জানাবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।