শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা’

প্রকাশিত - ০৯ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চিত্রনায়িকা অপু বিশ্বাস আসছেন নতুন রূপে, নতুন ঝলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবার দর্শকরা দেখবেন এক 'ভিন্ন অপু বিশ্বাস'-কে। তিনি নিশ্চিত, বিগত দিনের কাজের তুলনায় এই পরিবর্তন দর্শকদের মুগ্ধ করবে। অপু বিশ্বাস বলেন, ‘এবার এক ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা, আমি শিওর যে একটা পরিবর্তন তারা দেখতে পাবেন। বিগত দিনে অনেক সিনেমার ক্ষেত্রে হয়তোবা একজন আর্টিস্ট সব সময় ভালোটা উপস্থাপন করে। কিন্তু আজকের আমার এই ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে পাবেন।’

এই পরিবর্তনের পেছনের কথা বলতে গিয়ে অপু জানান, ‘জিমে সময় দিচ্ছি, এ বিষয়টা দর্শকদের চোখে পড়েছে। আর কতটা নতুনভাবে আসব, সেটা সিনেমা শেষ করে হলে গেলেই দর্শক বুঝতে পারবেন। আসলে আমি এই 'দুর্বার' সিনেমা নিয়ে এটুকু বলতে চাই, আসলেই একদম নতুন অপু বিশ্বাসকে দেখতে পাবে সবাই।’ নিজের বর্তমান টিমের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘আমি শুরু থেকেই বলব, আমি একজন লাকি আর্টিস্ট। এইবারের যে টিমটা আমি পেয়েছি, লাইক টিম পাইনি, একটা পরিবার পেয়েছি।’ প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।