শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকির বিপরীতে দীপিকা, মহাকাব্যে নতুন জুটি?

প্রকাশিত - ০৯ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের দুই তারকা ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনকে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় বলিপাড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অভিনেত্রী দীপিকা পাডুকোন যেন প্রায় প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করে চলেছেন।  এবার তার নাম জড়িয়েছে পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত একটি পৌরাণিক মহাকাব্যিক ছবির সঙ্গে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, পরিচালক অমর কৌশিকের ড্রিম প্রজেক্ট 'মহাবতার'-এর কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য নাকি দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে।  যদি এই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হয় এবং এই সহযোগিতা বাস্তবে রূপ নেয়, তবে এটি হবে পর্দায় ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনের প্রথম যুগলবন্দি। ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে, কবে এই দুই তারকাকে একসঙ্গে জুটিতে পর্দা কাঁপাতে দেখা যাবে।  তবে ‘মহাবতার’ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। পুরো বলিউড মহলে এখন একটাই প্রশ্ন, পৌরাণিক কাহিনি নির্ভর এই ছবিতে কি সত্যিই প্রথমবার জুটি বাঁধছেন ভিকি-দীপিকা? 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।