শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে শীতের তীব্রতা, চরম কষ্টে দিনমজুর-হতদরিদ্ররা

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ১১:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : উত্তরের জেলাগুলোতে দাপট দেখাতে শুরু করেছে শীত। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল উত্তরাঞ্চলসহ জনজীবন। বিশেষ করে হতদরিদ্র, দিনমজুর ও নদী তীরবর্তি মানুষেরা আছেন চরম কষ্টে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে কয়েক জেলা। সাথে বইছে হিমেল বাতাস। কনকনে ঠাণ্ডায় সন্ধ্যা নামতেই শহরে জনসাধারণের চলাচল কমে যায়। 

এদিকে, সপ্তাহ জুড়েই পঞ্চগড় জেলায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করেছে। রোববার সেই তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সোমবার সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঠাকুরগাঁওয়ে দিনের বেলা ঝলমলে সোনালী রোদ্র থাকলেও রাতের বেলা জেকে বসছে শীত। ঘন কুয়াশার সাথে শীতের তীব্রতা বেলা ১১টা পর্যন্ত বজায় থাকে। এতে লোকজন হতদরিদ্র মানুষেরা ভোঘান্তির শিকার হচ্ছেন। শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ সাধারণ মানুষের। গাইবান্ধায় কয়েকদিন ধরে বিকেল থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের তীব্রতায় দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ স্বাভাবিক কাজ কর্ম করতে পারছেন না। নদী তীরবর্তী দরিদ্র মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় চাদরে ঢাকা থাকছে চার-দিক। ,হিমেল বাতাসে শীত কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র ও নিম্নআয়ের মানুষেরা। 

যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে কুয়াশ ও হিমেল হাওয়ায় শীতের মাত্রা অনেকটা বেড়েছে। শীতের মাত্রা বৃদ্ধির ফলে মানুষের মাঝে দুর্ভোগ বেড়েই চলছে।  যমুনা তীরবর্তী এলাকা ও কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের মানুষের মাঝে শীত জনিত নানা দুর্ভোগের পাশাপাশি দেখা দিয়েছে গরম কাপড়ের অভাব ।শীতে কাবু চুয়াডাঙ্গার জনজীবন। বেশি দুর্ভোগে দিনমজুর ও নিম্নআয়ের মানুষেরা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।