শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ছাড়ছেন কেন শিল্পীরা— জানালেন মিশা সওদাগর

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অনেক শিল্পী-তারকারাই স্থায়ীভাবে পাড়ি জমাচ্ছেন বিদেশে। কেউ কেউ দেশে ফিরলেও সাময়িক; কাজ শেষ করে ফিরে যান। তারকাদের এই দেশত্যাগের কারণ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তার মতে, দেশে পর্যাপ্ত কাজের সুযোগ না থাকাতেই শিল্পীদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে।  সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে মিশা সওদাগর জানান, শিল্পীদের কর্মসংস্থান সংকুচিত হয়ে আসাই তাদের দেশ ছাড়ার প্রধান কারণ। বলেন, ‘কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে? এক সময় আমরা সকাল থেকে রাত পর্যন্ত এফডিসিতে শুটিং নিয়ে ব্যস্ত থাকতাম। এখন সেই এফডিসি প্রায় নিস্তব্ধ। যারা দেশ ছেড়েছেন, তাদের কারও কি যাওয়ার খুব ইচ্ছে ছিল? অমিত হাসান, মৌসুমী, ইমন, মাহিয়া মাহি বা আলেকজান্ডার বো- তারা এখন বিদেশে। কাজ থাকলে তারা কেউই যেতেন না।’

মিশা সওদাগর শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, ‘একজন শিল্পীর কাজ থাকুক বা না থাকুক, তাকে অনেক কিছু মেইনটেইন করে চলতে হয়। তার গেটআপ, ভালো পোশাক, গাড়ি বা থাকার পরিবেশ বজায় রাখা জরুরি। দিনশেষে শিল্পীরাও তাদের পরিবারের জন্য কাজ করেন। ইনকাম যখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন পরিবারের টিকে থাকার লড়াইয়ে শিল্পীদের সামনে বিদেশ যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। প্রবাসে গেলে অন্তত কাজ করে সম্মানের সাথে পরিবার চালানো যায়।’  উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অমিত হাসান, সাইমন সাদিক, জায়েদ খান, মাহিয়া মাহি, সাজু খাদেমসহ অনেক তারকাই বিদেশের স্থায়ী নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদী থাকার সুযোগ নিয়েছেন। বলে রাখা ভালো, খোদ মিশা সওদাগরের পরিবারও বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ী। অভিনয়ের প্রয়োজনে তিনি দেশে থাকলেও বছরের বড় একটি সময় তাকে মার্কিন মুলুকেই কাটাতে হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।