শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালাইকার বিস্ফোরক মন্তব্য

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৮:৪৪ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

গ্ল্যামার দুনিয়ার আলো ছায়ার মাঝে আবারও তোলপাড় মালাইকা অরোরাকে ঘিরে। আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য ভাঙন, এরপর অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি। সব মিলিয়ে জীবনের ক্রান্তিকালে দাঁড়িয়ে যেন নতুন করে নিজেকে গড়ছেন তিনি। কিন্তু থেমে নেই কানাঘুষা। এনরিক ইগলেসিয়াসের কনসার্টে ‘গোপন হাতধরা’ ছবিই যেন আগুনে ঘি ঢেলেছে। হাঁটুর বয়সি হীরা ব্যবসায়ীর সঙ্গে তার সম্ভাব্য নতুন প্রেম নিয়ে চারদিকে তোলপাড়। বয়সের তফাৎ নিয়ে চলছে কটাক্ষের ঝড়ও। আর এবার সেটা নিয়েই মুখ খুললেন মালাইকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরবাজ-অর্জুন অধ্যায়কে অতীত করে ব্যক্তিগতজীবনের ঝড়-ঝাপটা সামলে অভিনেত্রী বর্তমানে অনেকটাই থিতু হয়েছেন। যদিও বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও তেমন আর দেখা যায় না তাকে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। মালাইকার ডিভোর্স, প্রেম থেকে সাজপোশাক, সবকিছুই নেটিজেনদের নজরে থাকে। যার কারণে একাধিকবার ‘বদনামের ভাগী’ হতে হয়েছে এই অভিনেত্রীকে।

এক সাক্ষাৎকারে মাইলাইকা বলেন, ‘হাজার শক্ত থাকলেও আপনাকে বিচার করা হবে। যেটাই হোক না কেন, মেয়েদের সবসময় বিচারের কাঠগড়ায় তোলা হয়। কারণ এটা করা সহজ।’

এদিকে সাক্ষাৎকারে নতুন প্রেমিককে নিয়ে নিন্দুকদের কটাক্ষের জবাব দেওয়ার পাশাপাশি প্রাক্তন স্বামী আরবাজ খানের দ্বিতীয় বিয়েকেও পরোক্ষভাবে খোঁচা দেন মালাইকা।

তিনি বলেন, ‘আমি এখন যেমন নারীতে পরিণত হয়েছি, সেই পর্যায়ে পৌঁছনোর নেপথ্যে আমার জীবনে বেশ কিছু পুরুষের ভূমিকা রয়েছে। কিন্তু আজকের যুগে, একজন পুরুষ নিজের মতো জীবনযাপন করলে সেটাকে বাহবা দেয় সমাজ। এটা দারুণ! পুরুষরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর নিজের জীবনে অনায়াসে এগিয়ে যেতে পারে। আবার হাঁটুর বয়সী মেয়েকেও বিয়ে করতে পারে। তখন সকলে বাহবা দিয়ে বলেন- বাহ দারুণ কাজ করেছে।

কিন্তু এই একই কাজ যখন কোনও মহিলা করেন, তখন তাকে সমালোচিত হতে হয়। উলটে সেই মহিলাকে প্রশ্ন করা হয়- কেন সে এরকম করছে? ওর কি বোধবুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে? এরকম বস্তাপচা ধ্যানধারণা এবার সত্যিই বন্ধ হওয়া দরকার।‘

এদিকে জানা যায়, বর্তমানে মালাইকা যার প্রেমে পড়েছেন তিনি একজন হীরা ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তার বয়সের ফারাক উনিশ বছর। গুঞ্জন রয়েছে, চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। সম্প্রতি সেই বিশেষ বন্ধুকে নিয়ে বিদেশে ছুটি কাটাতেও উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী নায়িকা। তারপর থেকেই চর্চায় তার নতুন প্রেমজীবন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।