২৪ ঘণ্টা অনলাইন : ফের আইনি ঝামেলায় জড়িয়েছেন বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন অঙ্গভঙ্গি (মধ্যমা প্রদর্শন) করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় খুব শিগগিরই পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে শাহরুখপুত্রকে। ভারতীয় গণমাধ্যম এএনআই সূত্রে খবর, আরিয়ান খানের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী ওয়াইজ হুসেইন। শুধু তাই নয়, অশালীন অঙ্গভঙ্গির বিষয়টি উল্লেখ করে কর্ণাটকের রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ জমা পড়েছে।
ওই আইনজীবীর দাবি, আরিয়ানের মধ্যমা প্রদর্শন করার কারণে সেই রাতে ওই পার্টিতে উপস্থিত থাকা বহু নারী অপমানিত বোধ করেছেন। পুলিশের কাছে তিনি বাদশাপুত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে আরিয়ান ব্যাঙ্গালুরুর ওই নাইটক্লাবে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের পুত্র জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদ।
ক্লাবে উপস্থিত অতিথিদের উল্লাস দেখে আরিয়ান তখন বারান্দায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শন করেন। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি দেখে ব্যাঙ্গালুরুর বাসিন্দাদের একাংশ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। সেই প্রেক্ষিতেই এবার থানায় অভিযোগ জমা পড়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।