শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে নিয়ে সমালোচনা, পডকাস্টে যা বললেন সোনাক্ষী

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৭:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ব্যক্তিগত জীবন এবং শারীরিক গঠন নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে প্রায়ই পড়েছেন। বিশেষ করে, মুসলিম ছেলে জাহির ইকবালকে বিয়ে করার পর তাকে বহু ট্রল এবং কটু কথা শুনতে হয়েছে।  তবে এসব পরিস্থিতিতে তিনি কীভাবে নিজেকে সামলান, সে বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সোহা আলি খানের একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে সোনাক্ষী সিনহা তার বিয়ে নিয়ে হওয়ার পর সমালোচনা প্রসঙ্গে কথা বলেন।

অভিনেত্রী জানান, যারা তার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন তাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তিনি বলেন, ‘যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন, তাদের আমি ব্যক্তিগত ভাবে চিনি না, জানি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ মেয়ে নই, যে ভিন্নধর্মে বিয়ে করেছে।’ তার কথায়, ‘একজন পরিণত নারী তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে। এতে অসুবিধা কিসের আমি বুঝি না! আমি এত বাজে মন্তব্য দেখেছি, যে বিয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য বিভাগটা বন্ধ করে রেখেছিলাম। অনেক অচেনা ‘হ্যান্ডল’কে আমি ব্লক করতেও বাধ্য হই।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।