শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রেডসি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ : লাল গালিচায় প্রথম দিনেই বিশ্ব সিনেমার সেরা মুখগুলো

প্রকাশিত - ০৫ ডিসেম্বর, ২০২৫   ০১:৩৯ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  ‘সিনেমার প্রতি ভালোবাসা’—এই স্লোগানেই বৃহস্পতিবার পর্দা উঠল পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের। জেদ্দার ঐতিহাসিক শহর আল বালাদে বিশ্বমানের চলচ্চিত্র, নতুন প্রতিভা, বাজার সুবিধা ও আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা আসর। প্রথম দিনেই রেডসির গালগালিচায় আলো ছড়ালেন একঝাঁক তারকা। হলিউড, বলিউড এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চলচ্চিত্র শিল্পের আন্তর্জাতিক তারকারা প্রথম দিনেই লাল গালিচায় হাটলেন, অভিবাদন জানালেন এবং গ্রহণও করলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বিশ্ব সিনেমার এই যজ্ঞ চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী রাতে রেড কার্পেটে উপস্থিত ছিলেন অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি; মার্কিন অভিনেত্রী কুইন লাটিফা, কির্সটেন ডানস্ট, জেসিকা আলবা ও উমা থারম্যান; কিউবান–স্প্যানিশ তারকা আনা ডি আর্মাস; ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুয়া; এবং ব্রিটিশ সঙ্গীতশিল্পী রিতা ওরা। বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। মধ্যপ্রাচ্য থেকে সৌদি তারকা সারাহ তাইবাহ উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন জেইনা মাকি, হানা মানসুর ও আরও অনেকে।

অস্কারজয়ী ব্রডি বলেন, ‘এটি আমার দ্বিতীয়বার রেড সি ফেস্টিভ্যালে অংশগ্রহণ। আমি গর্বিত সৌদি আরবের এই প্রচেষ্টার জন্য—যা শুধু চলচ্চিত্র বা শিল্পেই নয়, বরং তাদের নিজস্ব সংস্কৃতিকে সমর্থন করছে। এই উৎসব বিশেষভাবে কম প্রতিনিধিত্বপ্রাপ্ত নারী চলচ্চিত্রকারদের জন্য দৃশ্যমানতা বাড়াচ্ছে, এবং তরুণ ও অনুপ্রেরণাদায়ক নির্মাতারা সুযোগ পাচ্ছেন।’

ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনও উপস্থিত ছিলেন, যিনি চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জুরি সদস্যরাও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন শন বেকার, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি, ব্রিটিশ অস্কারজয়ী রিজ আহমেদ, অভিনেত্রী অলগা কুরি্লেঙ্কো এবং নাওমি হারিস।

এবার ফেস্টিভ্যালের মূল থিম হচ্ছে ‘সিনেমার প্রতি ভালোবাসা (For the Love of Cinema)’। আয়োজকরা জানিয়েছেন এবার ১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিল্প কার্যক্রম, নারী চলচ্চিত্রকারদের উপর বিশেষ ফোকাস এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়টি এবার আরও গুরুত্ব পাবে।

উদ্বোধনী রাতে প্রদর্শিত হলো ব্রিটিশ–ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক ছবি ‘জায়ান্ট’, যার পরিচালক রোয়ান আথাল। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি।এল মাসরি বলেন, ‘এই ছবি আমাদের কঠোর পরিশ্রমের ফল। এটি পূর্ব ও পশ্চিম উভয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করছে। শেফিল্ডে বড় হওয়া একজন ইয়েমেনি মুসলিম বক্সারের জীবন সংগ্রাম ও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সত্যিই অনুপ্রেরণামূলক।’

১০ দিনের উৎসবের সময় দর্শকরা ৭০টিরও বেশি দেশ থেকে ১০০টির বেশি চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। এখানে থাকছে বৈশ্বিক প্রিমিয়ার, আঞ্চলিক ডেবিউ এবং আন্তর্জাতিক শিরোনাম—ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং শর্ট ফিল্ম।আরব স্পেকট্যাকুলার প্রোগ্রাম–এ থাকবে আনেমারি জাসির ‘প্যালেস্টাইন ৩৬’,হাইফা আল মানসুরের  ‘আনআইডেন্টিফায়েড’ এবং আনাস বে-থাফের এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।