শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের ৭ ফ্লপ সিনেমা, তালিকায় সালমান-শাহিদ-হৃতিকের ছবিও

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৬:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শুধুমাত্র বড় তারকা, বিশাল বাজেট আর ব্যয়বহুল প্রচারই একটি সিনেমার সাফল্যের চাবিকাঠি নয়। বরং গল্প, চিত্রনাট্য এবং দর্শকদের ভালোবাসা এসবই শেষ কথা। চলতি বছরে এমন অনেক বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে, যা নিয়ে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা। কিন্তু বক্স অফিসে ফলাফল হয়েছে ঠিক তার বিপরীত। দুর্বল গল্প, আলগা চিত্রনাট্য এবং নেতিবাচক পর্যালোচনার কারণে সেই সিনেমাগুলো ফ্লপের তালিকায় নাম লিখিয়েছে। অপ্রত্যাশিত এই ব্যর্থতার তালিকায় নাম আছে সুপারস্টার সালমান খান থেকে শুরু করে শহীদ কাপুর, এমনকি হৃতিক রোশনের মতো বড় তারকাদেরও। বক্স অফিসে ধামাকা ঘটাবে বলে ধারণা করা হলেও, শেষ পর্যন্ত দেখা গেছে ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালের সেই ৭টি বড় সিনেমা, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

১. সিকান্দার : বিগত কয়েক বছর ধরেই সালমান খানের বেশ কিছু সিনেমা বক্স অফিসে আশানুরূপ সাফল্য পাচ্ছে না। তবে ‘সিকািন্দার’-এর ভাগ্য ছিল আরও খারাপ। বিশাল প্রচার আর হাইপ তৈরি হলেও গল্পে নতুনত্ব না থাকায় সবটাই জলে গিয়েছে। অনুমানযোগ্য প্লট এবং দুর্বল লেখনী এটিকে বছরের অন্যতম বড় ফ্লপ করে তুলেছে। ইন্ডিয়া নেট কালেকশন ১০৯.৬৪ কোটি টাকা।

২. ঠগ লাইফ : কিংবদন্তি অভিনেতা কমল হাসানের এই সিনেমাটি ছিল বছরের অন্যতম ব্যয়বহুল ফ্লপ। নেতিবাচক সমালোচনা এই বড় বাজেটের সিনেমাটিকে পুরোপুরি ডুবিয়ে দিয়েছে।  যার বক্স অফিসে আয় ৪৮.১৮ কোটি টাকা।৩. গেম চেঞ্জার : রাম চরণ এবং কিয়ারা আদভানি অভিনীত এই সিনেমাটি ধীর গতির কারণে প্রেক্ষাগৃহে কোনো ছাপ ফেলতে পারেনি। দর্শকদের মন জয় করতে ব্যর্থ হওয়ায় এটিও ফ্লপের খাতায় নাম লিখিয়েছে।  ১৩১.১৭ কোটি টাকা আয় করেছে।

৪. আজাদ: মুক্তির আগে বিপুল গুঞ্জন অর্জন করলেও ‘আজাদ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। দর্শকরা এর প্লটকে একঘেয়ে এবং পুরনো বলে সমালোচনা করেছেন। আমান দেবগন ও রাশা থাদানির এই প্রথম ছবি বক্স অফিসে সাফল্য দেখতে পায়নি। এ সিনেমার আয় ৮ থেকে ৯ কোটি টাকা।

৫. দেবা : মুক্তির আগে শহীদ কাপুরের ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু গতানুগতিক গল্প, আকর্ষণহীন ট্রেলার ও মিশ্র প্রতিক্রিয়ার কারণে সিনেমাটি দর্শকদের সেভাবে প্রেক্ষাগৃহে টানতে পারেনি। যার আয় ৩৩.৯ কোটি টাকা।

৬. ওয়ার ২ : হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর মতো বড় নাম থাকা সত্ত্বেও, এই ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। বড় অঙ্কের ওপেনিং পেলেও, ধীরে ধীরে ছবির গতি কমে যায়। ৪০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হওয়া সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল মাত্র ৩৬৫ কোটি টাকা। ক্ষতির মুখে ৪০ কোটি টাকারও বেশি।

৭. ইমার্জেন্সি : কঙ্গনা রানাওয়াতের রাজনৈতিক ড্রামা ‘ইমার্জেন্সি’ও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভারতের নেট সংগ্রহ ছিল খুবই কম। ইন্ডিয়া নেট কালেকশন: ১৮.৩৫ কোটি টাকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।