২৪ ঘণ্টা অনলাইন : বিপিএলের নিলাম শেষ হয়েছে গেল রোববার। তবে এখনো তার জৌলুস রয়ে গিয়েছে। এবারের বিপিএলে ৬ দল নিয়ে হবে টুর্নামেন্ট। ইতিমধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএলের ১২তম আসরের। নতুন মালিকানায় দল পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস, সিলেট টাইটান্স। নিলাম শেষে দলগুলোর স্কোয়াড অনেকটা চূড়ান্ত হলেও অধিনায়কদের নাম এখনো প্রকাশ করেনি। তবে বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে কয়েকটি দলের নেতৃত্বে কারা থাকবেন তাদের নাম।
রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্বে যথারীতি থাকবেন নুরুল হাসান সোহান। যদিও সহ-অধিনায়ক কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। অন্যদিকে নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে সৌম্য সরকারকে! যদিও এখনো এটি চূড়ান্ত নয়। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ নেওয়াজকে! সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ। সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে জাকির হাসানকে। এদিকে চট্টগ্রাম রয়েলসের নেতৃত্ব চূড়ান্ত না হলেও শেখ মেহেদী হাসান এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে মেহেদীকে দায়িত্ব দিলে সহ-অধিনায়ক হতে পারেন নাঈম শেখ। ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে তাসকিন আহমেদের কাঁধে। সবকিছু ঠিক থাকলে টাইগার এই পেসার পাবেন ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।