শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটে একঝাক পথকুকুরের গল্প

নিশির নির্মমতার বিপরীতে আছে সামিনের ভালোবাসাও

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৪:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন, সিলেট প্রতিনিধি : এক পাশে যেখানে আছে চরম নির্দয় আচরণ; ৮টি নিরীহ কুকুরছানা হত্যার মতো নির্মমতা। ঠিক তার উল্টো পাশে দাঁড়িয়ে ১০ বছরের এক শিশুর সেই পথকুকুরের প্রতিই অপরিসীম মমতার বিশালতার চিত্র। বলছি সিলেটের গোয়াইটুলার সেই ছোট্ট কুকুরপ্রেমী সাইহান সামিনের কথা। এই বয়সেই সাইহান দেখিয়ে দিয়েছে, দয়া ও ভালোবাসা দিয়ে মানুষই পারে পথপ্রাণীদের সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে নিজেকে প্রমাণ করতে। কুকুরময় সেই গল্প থাকছে এই ফিচারে ।

সিলেট শহরের আম্বরখানা বড়বাজার এলাকার গোয়াইটুলায় সাইহানদের বাসা। সেখানে ঢুকতেই প্রথমেআপনার চোখে পড়বে গেইটের সতর্কতা; কুকুর হতে সাবধান। যত ভেতরে পা রাখবেন; ততই বিস্মিত হবেন। চোখের সামনে ভেসে উঠবে অনন্য এক কুকুরের জগত। একটি খুশিতে ল্যাজ নাড়ছে তো, অন্যটি ছুটে এসে অভ্যর্থনা জানাচ্ছে। আবার কেউ চোখে মায়া নিয়ে তাকিয়ে। প্রতিটি কুকুরের আলাদা নাম, আলাদা আচরণ ও আলাদা গল্প আছে। টারজান, কাল্লু, চিংকু, লাল্লি, বল্টু— সবাই যেন সাইহান সামিনের পরিবারের সদস্য।

সাইহানের নিজ মুখের গল্প। বছর কয়েক আগে ছোট্ট সামিন বাড়ির সামনের রাস্তায় ৩টি বাচ্চা কুকুর দেখতে পায়। নাম দেয়— লালু, কালু ও ডন। প্রতিদিন খাবার দিয়ে, কোলে করে, সময় দিয়ে তাদের বড় করতে করতে একসময় সংখ্যাটি ধীরে ধীরে বাড়তে থাকে। কেউ অসুস্থ ছিল, কেউ ফেলে যাওয়া, কেউ গাড়ির ধাক্কা খেয়ে আহত— সবাইকে আশ্রয় দিয়েছে সামিন। আজ সেই সংখ্যা অর্ধশতাধিক। ছোট্ট সামিন বলেন—  ‘ওরা কথা বলতে পারে না, তাই ওদের জন্য আমার মন কাঁদে। সবাই ওদের ভয় পায়, কেউ মারধরও করে। কিন্তু ওরা আমার কাছে পরিবার।’

কথা বলতে বলতে সামিনের চোখে এসব প্রাণীদের জন্য এক অদ্ভুত মমতার ঝিলিক দেখা গেলো। সাইহানের বাবা সাদিকুর রহমান সাকী। পেশায় সাংবাদিক। শুধু সিলেটই নয় দেশজুড়ে মিডিয়ায় তার সুখ্যাতি। যারা খোঁজ রাখেন তারা সাকীকে আলাদাভাবেই চেনেন—  ভদ্র, বিনয়ী এবং আদর্শ মিডিয়া প্রতিনিধি হিসেবে। ছেলের এমন একটু আলাদা ধরনের উদ্যোগে তিনি বেশ গর্বিত। সাকী তার ছেলে নিয়ে  বলেন— ‘ওর ছোটবেলা থেকেই প্রাণীদের প্রতি বেজায় মায়া। আমরা প্রথমে ভয় পেয়েছিলাম। এতাগুলো কুকুর ছোট সামিন সামলাবে কীভাবে? কিন্তু দেখলাম প্রতিদিন সময় দিয়ে, খাওয়ানো থেকে সেবা— সবই ও করার চেষ্টা করে । আমরা শুধু ওেকে সহযোগিতা করি ।’ তিনি আরও বলেন, ‘আজকের সমাজে যেখানে আমরা মানুষের মধ্যেও নিষ্ঠুরতা দেখি, সেখানে আমার ছেলরে প্রাণীদের প্রতি এই ভালোবাসা আমাদের জানিয়ে দেয় এখনো পৃথিবীতে মানবতা-মায়া মমতা ফুরয়ে যায়নি। কাকতালীয়ভাবে সাইহানের মা সূবর্ণা হামিদও পেশার সাংবাদিক। তাকেও এই পেশায় চিনতে অসুবিধে হয়না। স্বামী সাকীর সঙ্গে তার জুটিটাও আদর্শের বন্ধনে বেশ অটুট। সূবর্ণা প্রাণপ্রিয় আদুরে ছোলেকে নিয়ে বলেন— ‘শিশুরা সাধারণত খেলনা নিয়ে খেলে, কিন্তু আমাদের সামিন পশুপাখি নিয়ে ব্যস্ত থাকে। অনেকে বলে কুকুর রাখলে সমস্যা হয়। কিন্তু আমি দেখি—এই পশুগুলোই আমাদের বাড়িকে আনন্দে ভরিয়ে রাখে।’

একদিকে সভ্য সমাজ দেখছে পাবনায় চরম নিষ্ঠুরতা— যেখানে অমানবিকভাবে ৮টি কুকুরছানা হত্যা করা হয়। সেখানেই সামিন অন্যন্য। সেখানেই একজন মানবিক প্রাণীপ্রিয় সামিন দেশের জন্য বড় উদাহরণ। শিশুকণ্ঠে সামিনের দৃঢ় উচ্চারণ—  ‘প্রতিটি প্রাণের তো দাম আছে, ওরা তো আমাদের মতোই ব্যথা পায়। এভাবে কেনো ওদের হত্যা করা হলো। সমাজের যেনো এমন ঘটনা আমাদের না দেখতে হয়।’ 

সামিনের বাড়ি কেবল কুকুরের আশ্রয়স্থল নয়, মানবিকতারও আশ্রয়স্থল। তার এই কাজ সমাজকে বদলাতে শেখায়। মনে রাখতে দয়া কখনো ছোট হয় না, আর হৃদয়ের বড়ত্ব বয়স দিয়ে মাপা যায় না। হয়তো সামিন নিজে কঠিনভাবে না বুছলেও সেই চির মর্মবাণী অনুধাবণ করেছেন— ‘জীবে প্রেম করে যেজন; সেজন সেবিছে ঈশ্বর।’ তা করতে পারছেন বলেই প্রাণীপ্রেমী সামিন জেলা পর্যায়ে প্রাণীসম্পদ মেলায় ‘সেরা প্রদর্শক’ হিসেবে পুরস্কারও পেয়েছেন। প্রাণীদের মিলনমেলায় সামিনের সরব উপস্থিতি সবাইকে আরো বেশি মুগ্ধ করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।