শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনটি উপলক্ষে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিলেন তার স্বামী, মার্কিন পপ তারকা নিক জোনাস। স্বপ্নের মেয়ের জন্য একটি আবেগঘন পোস্ট করেছেন নিক।  তবে প্রিয়াঙ্কার মুখ নয়, বরং তিনি কেবল অভিনেত্রীর গ্ল্যামারাস লুকের এক ঝলক শেয়ার করেছেন, যেখানে তার পিঠ দেখা যাচ্ছে। ছবিটি অস্পষ্ট হলেও এর পেছনের আবেগ স্পষ্ট। স্ত্রীকে মনের কথা জানাতে গিয়ে নিক লিখেছেন, ‘আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।’ নিক এবং প্রিয়াঙ্কা দু’জনেই সবসময় তাদের ভালোবাসার মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্য যেকোনো আনন্দের ক্ষণ, কেউই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেন না। প্রিয়াঙ্কা ও নিকের এই প্রেমকাহিনি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (তৎকালীন টুইটার)-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে। নিকের মেসেজের পর প্রিয়াঙ্কা তার নম্বর শেয়ার করেন, এবং সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয়। এরপর একই বছর মেট গালার রেড কার্পেটেও তাদের একসঙ্গে দেখা যায়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে। লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। ওই বছর, অর্থাৎ ২০১৮ সালের ১ ও ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতিনীতি মেনেই তাদের জমকালো বিয়ে হয়। ২০২২ সালের জানুয়ারিতে এই জুটি তাদের কন্যা সন্তান মালতি মারি চোপড়া জোনাসকে পৃথিবীতে স্বাগত জানান। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।