শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েরা অনেক কিছু সহ্য করে : বিক্রান্ত

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতীয় অভিনেতা বিক্রান্ত মাসেই এবং তার স্ত্রী শীতল ঠাকুর ২০২৪ বাবা-মা হয়েছেন। ছেলে বরদানকে নিয়ে এখন তাদের জীবনে বইছে আনন্দের নতুন ঢেউ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।  সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, বাবা সন্তানের সঙ্গে যতটা আত্মিকভাবে যুক্তই থাকুক না কেন, একজন মায়ের ভূমিকা সত্যিই অতুলনীয়। আর এই উপলব্ধি তার হয়েছে, যখন তিনি শীতলকে ৩০ ঘণ্টা ধরে প্রসবযন্ত্রণা সহ্য করতে দেখেছেন।

অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন 'টুয়েলফথ ফেল'-খ্যাত এই তারকা। বিক্রান্ত বলেন, ‘আমি শীতলকে ১০ বছর ধরে চিনি। সেই ছোট মেয়েটাকে গর্ভাবস্থার সময় দেখেছি। তার পেট দিন দিন বাড়তে দেখেছি। কিন্তু ৩০ ঘণ্টা ধরে চলা প্রসবযন্ত্রণা সহ্য করা সত্যিই, মেয়েরা অনেক কিছু সহ্য করে।’ বিক্রান্ত একটি পরিবার পাওয়ার স্বপ্ন তিনি সব সময়ই দেখতেন। আর যখন শীতলের সঙ্গে দেখা হয়, সেই স্বপ্নই বাস্তব রূপ পায়। বিক্রান্তের কথায়, সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার পর তার মনে আর কখনো কমিটমেন্ট ফোবিয়া কাজ করেনি। উল্লেখ্য, বিক্রান্ত মাসেই এবং শীতল ঠাকুর একে অপরকে চেনেন ২০১৫ সাল থেকে। দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ভ্যালেন্টাইনস ডে সপ্তাহে, ১৫ ফেব্রুয়ারি তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। তিন দিন পর সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন এই জনপ্রিয় জুটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।