শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক ধামাচাপা দিতে যা বললেন টুইঙ্কল

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছে কাজল ও টুইঙ্কলের শো। তবে মাঝেমাঝে এই শোতে দু’জনের নানা মন্তব্যকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। এর মধ্যে সম্প্রতি এই শোয়ে টুইঙ্কল ও কাজলের এক মন্তব্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।  অক্টোবর মাসে সম্প্রচার হওয়া একটি পর্বে ‘স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোট ভুল বলে সেসব এড়ানো যায়,’ স্বামীদের ‘পরকীয়া’ নিয়ে এমনই বেফাঁস মন্তব্য করেন টুইঙ্কল। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এবার বিতর্ক ধামাচাপা দিতে মুখ খুললেন টুইঙ্কল।

টুইঙ্কল বলেন, ‘এটা এমন কোনো গুরুতর বিষয়ই নয়। এটা নিয়ে অহেতুক এত সমালোচনা হচ্ছে। এটা মজাচ্ছলেই আমরা বলেছিলাম। যদি একবিবাহ বা একজন সঙ্গীকে নিয়েই সকলে সারাজীবন সত্যিই অতিবাহিত করতে পারত, তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই ভেবেচিন্তে কথা বলতাম। এটা নিতান্তই রসিকতা ছিল।’ বিতর্ক এখানেই শেষ নয়, আরও একটি পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে সঞ্চালিকাদের প্রশ্ন তোলা হয়, ‘মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো, কোনটা বড় অপরাধ?’ তাদের এই মন্তব্যে নিয়ে শুরু হয়েছিল তোলপাড়। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।