২৪ ঘণ্টা অনলাইন : বিশ্বজুড়ে তরুণ উদ্ভাবক ও ব্যবসায়ীদের অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম ‘ফোর্বস’ তাদের ১৫তম বার্ষিক ‘৩০ অনূর্ধ্ব ৩০ ক্লাস অফ ২০২৬’ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ২০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬০০ তরুণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা ৩০ বছর বয়সের মধ্যে নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছেন এবং আগামী দিনের ব্যবসা ও সমাজকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। ফোর্বসের এই তালিকাটি মূলত উত্তর আমেরিকা অঞ্চলের তরুণদের নিয়ে তৈরি করা হয়। এই বছরের তালিকায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভেঞ্চার ক্যাপিটাল, ফাইনান্স এবং সামাজিক প্রভাবের মতো বিভাগগুলো। তালিকায় স্থান পাওয়া ব্যক্তিরা নিজেদের কোম্পানির প্রতিষ্ঠাতা বা সহ-প্রতিষ্ঠাতা, যারা ইতিমধ্যে সমাজে বড় ধরনের প্রভাব রেখেছেন।
উল্লেখযোগ্য বিভাগগুলোর মধ্যে রয়েছে—
কৃত্রিম বুদ্ধিমত্তা: এই ক্ষেত্রে নতুন মডেল, মেশিন লার্নিং এবং সাইবার নিরাপত্তা সমাধান নিয়ে কাজ করা তরুণরা স্থান পেয়েছেন।
মিডিয়া: পডকাস্ট, ডিজিটাল কন্টেন্ট তৈরি এবং নতুন ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা ব্যক্তিত্বরা এই তালিকায় রয়েছেন।
ফাইন্যান্স: ট্রেডিং, ভেঞ্চার ক্যাপিটাল এবং আর্থিক প্রযুক্তিতে উদ্ভাবন আনা তরুণরা জায়গা পেয়েছেন।
ম্যানুফ্যাকচারিং ও শিল্প: নতুন প্রযুক্তির মাধ্যমে শিল্পক্ষেত্রে পরিবর্তন আনা উদ্যোক্তারাও স্থান পেয়েছেন।
২০২৬ সালের তালিকায় স্থান করে নেওয়া কিছু প্রতিভাবান ব্যক্তির মধ্যে আছেন: ক্রেয়া-এর সহ-প্রতিষ্ঠাতা ভিক্টর পেরেজ ও ডিয়েগো রদ্রিগেজ প্রাডো। মিডিয়া বিভাগে আরও আছেন কেনট্রেল বিচাম (এনজয় বাস্কেটবল-এর সহ-প্রতিষ্ঠাতা), লেখক বেল বান্টা, রিচ লিটল ব্রোকগার্লস-এর প্রতিষ্ঠাতা কিম্বারলি বিজু এবং ভিডিও প্রযোজক অড্রে ব্ল্যাকমোর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন ডেলভ-এর সহ-প্রতিষ্ঠাতা করুণ কৌশিক এবং ফারসাইট-এর সহ-প্রতিষ্ঠাতা সমীর দত্ত ও কুনাল টাংরি। ফাইনান্স বিভাগে আছেন কোবাল্ট ল্যাবস-এর সহ-প্রতিষ্ঠাতা আশি আগ্রেওয়াল ও কল্যাণী রামাদুর্গম এবং সিটাডেল-এর ট্রেডার আর্কিন গুপ্ত। এছাড়াও বিউটি ক্রিয়েটর মনিকা রভিচন্দ্রন এই তালিকায় রয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।