শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন থামলেও লেনদেনে ভাটা

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ০৪:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ ডিসেম্বর) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন যেকয়টি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে পাঁচগুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকে উত্থান হয়েছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ আরো তলানিতে নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ৫৬টির দর। বাজারে অপরিবর্তিত ছিল ৪৭টি সিকিউরিটিজের দর। দর বৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৪টি, ‘বি’ ক্যাটাগরির ৭১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৬০টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৬ পয়েন্টে উঠেছে।

ঢাকার এই বাজারে আজ লেনদেনের পরিমাণ আগের দুই কার্যদিবসের চেয়ে আরো কমেছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৭ লাখ টাকা। সোমবার (৩০ নভেম্বর) ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জের লেনদেন কমেছে ৩৬ কোটি ৮৩ লাখ টাকা। তার আগের দিন (রোববার) ডিএসইতে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির শেয়ারদর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর বৃদ্ধি সত্ত্বেও সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১ পয়েন্ট কমে ৮ হাজার ৫৩৬ পয়েন্টে নেমেছে। সিএসইতে আজ ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।